যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পঞ্চগড়ে জুলাই ঘোষণাপত্রের দাবিতে আপ বাংলাদেশের লিফলেট বিতরণ

পঞ্চগড়ে জুলাই ঘোষণাপত্রের দাবিতে আপ বাংলাদেশের লিফলেট বিতরণ

 

পঞ্চগড়  প্রতিনিধি
জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন, শহীদ পরিবার ও আহতদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা, ফ্যাসিবাদী আমলে সংঘটিত গুম, খুন ও বিচারিক হত্যার বিচার করা, পুলিশ ও প্রশাসনের দৃশ্যমান সংস্কারসহ বিভিন্ন দাবিতে পঞ্চগড়ে লিফলেট বিতরণ ও প্রচারণা চালিয়েছে আপ বাংলাদেশের নেতাকর্মীরা। সোমবার (৭ জুলাই) বিকেলে পঞ্চগড় জেলা শহরে সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করে। এ সময় আপ বাংলাদেশের সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ, প্রধান সংগঠক নাঈম আহমেদ , কেন্দ্রীয় সদস্য আবরার হামিম,
মাসুদ রানা, তৌসিফ মাহমুদ সোহান, স্থানীয় সংগঠক ফজলে রাব্বি,তানভীর হোসাইন, মাসুদ রানা, খালিদ মোহাম্মদ, ফাহাদ মন্ডলসহ সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন। ছাত্র, শিক্ষক, শ্রমজীবী ব্যবসায়ী থেকে শুরু করে সব শ্রেণি পেশার মানুষের সাথে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তারা।
আপ বাংলাদেশের সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ বলেন, জুলাই মাসকে সামনে রেখে আমরা সারা দেশে গণসংযোগ করছি। তারই অংশ হিসেবে পঞ্চগড়ে গণসংযোগ করেছি আমরা। সরকারকে অবশ্যই জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ ঘোষণা করতে হবে। জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাদের পরিবারকে অর্থনৈতিকভাবে পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিচার করতে হবে। ফাইন্যান্সিয়াল ট্রাইব্যুনাল গঠন করে যারা অর্থ পাঁচারের সাথে জড়িত তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। চাঁদাবাজি, দুর্নীতি ও দখলবাজি বন্ধ করতে হবে। আমরা পথে প্রান্তরে মানুষের কাছে যাচ্ছি। তারা আমাদের সাথে একমত পোষণ করছেন। অনেকে নির্বাচন নিয়ে ব্যস্ত। যখন মানুষের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার কেউ নেই তখন আমরা সেসব বিষয় তুলে ধরার জন্য পথে নেমেছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com