জিয়াউর রহমান ::
গত ১০ জুলাই ২০২৫ তারিখ আনুমানিক ২০০০ ঘটিকায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক জগন্নাথপুর উপজেলার আওতাধীন হায়দারপুর বাজার পাঁকা রাস্তার উপর হতে সেনাবাহিনী এবং বিজিবির একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ০১টি কাভার্ড ভ্যানসহ ১৮৯৭৭ পিস ভারতীয় কসমেটিক্স ও ১৪৮৭২ পিস Dog & Cat এর ভারতীয় ঔষধ আটক করে। আটককৃত কাভার্ড ভ্যান-০১টি যার আনুমানিক মূল্য-১৫,০০,০০০/- (পনেরো লক্ষ) টাকা, ভারতীয় কসমেটিক্স ১৮৯৭৭ পিস যার আনুমানিক মূল্য-১,১২,১৫,৪০৭/- (এক কোটি বারো লক্ষ পনেরো হাজার চারশত সাত) টাকা এবং Dog & Cat এর ভারতীয় ঔষধ-১৪৮৭২ পিস যার আনুমানিক মূল্য-৩৫,৫৪,৬৪৬/- (পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার ছয়শত ছেচল্লিশ) টাকা। *যার সর্বমোট আনুমানিক সিজার মূল্য-১,৬২,৭০,০৫৩/- (এক কোটি বাষট্টি লক্ষ সত্তর হাজার তিপ্পান্ন) টাকা।* উক্ত অভিযানে মেজর আসিফ রানা অনীক, পিএসসি, শান্তিগঞ্জ আর্মি ক্যাম্প এর সাথে ২০ জন এবং বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সাথে ২৪ জন বিজিবি সদস্যসহ সর্বমোট ৪৬ জন অংশগ্রহন করেন। এ ব্যাপারে অধিনায়ক, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত কাভার্ড ভ্যানসহ ভারতীয় কসমেটিক্স ও Dog & Cat এর ঔষধ শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সুনামগঞ্জ বিজিবি তাদের নিয়মিত প্রচেষ্টায় চোরাচালান এবং অবৈধ মালামাল ধরা পরছে। সীমান্ত অতিক্রম করে যাতে চোরাকারবারিরা প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি তৎপর রয়েছে।
Leave a Reply