শিরোনাম :
ফিনালিসিমা অনিশ্চিত আর্জেন্টিনা-স্পেন মতবিরোধে আজই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচন ঢাকা ত্যাগ করলেন পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে সাবেক অ্যাথলেট মিমু আর নেই রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে ভোটের কালি মোছার আগেই গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন রাজধানীর নদ্দায় আগুন ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ ২ ইউনিটের একটি চালু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অভিনেত্রী মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার

অভিনেত্রী মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার

বিনোদন ডেস্ক :
ভারতীয় ছোটপর্দার অভিনেত্রী সুমি হর চৌধুরীকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। ছোট চুল আর ময়লা পোশাকে পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার একটি রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। স্থানীয়রা অভিনেত্রীকে চিনতে পারলে তাঁকে উদ্ধার করেন। বর্তমানে মিশনারিজ অফ চ্যারিটিতে রয়েছেন এবং সুস্থ আছেন অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্টার জলসার ‘তুমি আশে পাশে থাকলে’ ধারাবাহিকে ‘অনামিকা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শক মহলে ব্যাপক পরিচিতি পান। দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত সুমি হর চৌধুরী। বিভিন্ন টেলিভিশনে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছোটপর্দায় অভিনয় করার পাশাপাশি মঞ্চে অভিনয় করেছেন।

সম্প্রতি অভিনেত্রীকে বর্ধমান জেলার একটি এলাকায় জীর্ণশীর্ণ অবস্থায় ঘুরতে দেখা যায়। হঠাৎ বৃষ্টি আসায় তিনি একটি স্কুলে আশ্রয় নেন। পরে স্থানীয়রা জানতে পারেন তিনি ছোটপর্দার অভিনেত্রী সুমি হর চৌধুরী। কিন্তু তিনি কোথায় থাকেন বা ওই এলাকায় কেন গিয়েছেন সে বিষয়ে কিছু বলতে পারেননি।

অভিনেত্রীকে উদ্ধার করে স্থানীয় পুলিশের সহযোগিতায় মিশনারিজ অফ চ্যারিটিতে (মাদার তেরেসা কর্তৃক প্রতিষ্ঠিত একটি রোমান ক্যাথলিক) রাখার ব্যবস্থা করা হয়। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অভিনেত্রীর পরিবারে তাঁর একমাত্র মেয়ে রয়েছে। যদিও মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্ক নেই সুমির।

অনুরাগীরা ধারণা করছেন, ইন্ডাস্ট্রিতে কাজ না পেয়ে মানসিক অস্থিরতায় ভুগছেন সুমি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com