শিরোনাম :
সচিবালয়ে রমজান মাসেই ‘ফ্যামিলি কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার পটুয়াখালী রমজানজুড়ে হাসপাতালে রোগীর স্বজনদের সেহরি খাওয়াবেন যুবদল নেতা মাদারীপুর রমজানে খাদ্যের দাম বৃদ্ধি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা পঞ্চগড়ের বোদা’য় টিসিবির তেলের কার্টুনে মিলল পানিভর্তি বোতল। নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানানোর ঘটনায় ৫ কর্মী গ্রেফতার ফরিদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন নারায়ণগঞ্জে মূল্য তালিকা না থাকায় তিন দোকানিকে জরিমানা সচিবালয়ে থানার ওসির ফোন যেন মন্ত্রীর কাছে না আসে: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী পবিত্র রমজানে পণ্য মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ইশরাক
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশের সঙ্গে আছে যারা, এশিয়ান কাপের ড্র পট চূড়ান্ত

বাংলাদেশের সঙ্গে আছে যারা, এশিয়ান কাপের ড্র পট চূড়ান্ত

ক্রীড়া ডেস্ক :
প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এশিয়ার নারী ফুটবলে সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে অংশগ্রহণ নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এক বড় অর্জন। ২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার তিন শহর—সিডনি, পার্থ ও গোল্ডকোস্টে অনুষ্ঠিত হবে ১২ দলের এই টুর্নামেন্ট।

আসর শুরুর আগে, আগামী ২৯ জুলাই সিডনির ঐতিহাসিক হারবার এলাকায় হবে প্রতীক্ষিত ড্র অনুষ্ঠান। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ফিফার সর্বশেষ র‍্যাংকিং অনুযায়ী দলগুলোকে চারটি পটে ভাগ করেছে, যেখানে প্রতিটি পটে রয়েছে তিনটি করে দল। বাংলাদেশ রয়েছে পট ৪-এ, ভারতের (৭০) ও ইরানের (৬৮) সঙ্গে। বাংলাদেশের র‍্যাংকিং ১২৮।

ড্রয়ের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপে পটভিত্তিক চারটি দল থাকবে। তিনটি গ্রুপে ভাগ হওয়া দলগুলোর মধ্যে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল ও সেরা দুই তৃতীয় স্থানের দল যাবে কোয়ার্টার ফাইনালে।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে পট ৩-এর দলের বিপক্ষে ম্যাচ। কারণ এই দলগুলোর র‍্যাংকিং তুলনামূলকভাবে বাংলাদেশের কাছাকাছি। এর আগে বাংলাদেশ বাছাইপর্বে ৫৫তম র‍্যাংকিংধারী মিয়ানমারকে হারিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে।

পট ২ থেকে ভিয়েতনাম (৩৭) বাংলাদেশ জন্য তুলনামূলক সহজ প্রতিপক্ষ হতে পারে, যেখানে চীন (১৭) বা দক্ষিণ কোরিয়ার (২১) মতো দলকে মোকাবিলা করা কঠিন হবে। আর পট ১-এর জাপান ও উত্তর কোরিয়ার মতো বিশ্বমানের দলের বিপক্ষে জয় পাওয়া হবে বড় চ্যালেঞ্জ।

তবে বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়াতে পারে একটি ব্যাপার—কিছু বছর আগে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ মেয়েরা দারুণ লড়াই করেছিল।

পট ভাগ:
পট ১: অস্ট্রেলিয়া (১৫), জাপান (৭), উত্তর কোরিয়া (৯)
পট ২: চীন (১৭), দক্ষিণ কোরিয়া (২১), ভিয়েতনাম (৩৭)
পট ৩: ফিলিপাইন (৪১), চাইনিজ তাইপে (৪২), উজবেকিস্তান (৫১)
পট ৪: ইরান (৬৮), ভারত (৭০), বাংলাদেশ (১২৮)

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com