শিরোনাম :
ঢাকাস্থ তাড়াইল বিএন পি ঐক্য ফোরাম এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা। লামায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র সহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার আটোয়ারীতে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ও জরিমানা  চট্টগ্রামের সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পরিকল্পিত অগ্নিকাণ্ড- ডিআইজি মৌলভীবাজারে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত মৌলভীবাজারে দুইশ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত  পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আটক ১ রাজধানীর রিক্সা-ভ্যান-অটোচালকদের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্যে

যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্যে

ক্রীড়া ডেস্ক :
দুই মাস আগেই পাকিস্তান সফরে গিয়ে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। তবে ঘরের মাঠে বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছে টাইগাররা। তিন ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে লিটন দাসের দল।

আজ মিরপুর স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। লক্ষ্য এবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়া।

সিরিজের প্রথম ম্যাচে দারুণ বোলিং করেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। পাকিস্তানকে ১৯.৩ ওভারে মাত্র ১১০ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। এরপর ২৭ বল ও ৭ উইকেট হাতে রেখে সহজেই জয় তুলে নেয় স্বাগতিকরা।

দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। তবে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ১২৫ রানে থামিয়ে ৮ রানের জয় তুলে নেয় টাইগাররা, নিশ্চিত করে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়।

এখন বাংলাদেশের সামনে ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী শক্তিশালী পাকিস্তান দলকে হোয়াইটওয়াশ করার ঐতিহাসিক সুযোগ। সে লক্ষ্যেই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ।

সর্বশেষ ম্যাচে একাদশের বাইরে থাকা তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমকে সুযোগ দেওয়া হতে পারে। এতে একাদশ থেকে বাদ পড়তে পারেন নাঈম শেখ। এছাড়া একাদশে তাসকিন আহমেদকেও দেখা যেতে পারে আজকের ম্যাচে।

অন্যদিকে পাকিস্তান মরিয়া সম্মান রক্ষার জন্য। হোয়াইটওয়াশ এড়াতে তাদেরও একাদশে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে।

পরিসংখ্যানের হিসাবে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ২৪টি টি-টোয়েন্টি ম্যাচে। যেখানে মাত্র ৫টি জিতেছে বাংলাদেশ, আর ১৯টি জয় পাকিস্তানের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, মাহেদি হাসান, তৌহিদ হৃদয়, জাকের আলি, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com