শিরোনাম :
ঢাকাস্থ তাড়াইল বিএন পি ঐক্য ফোরাম এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা। লামায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র সহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার আটোয়ারীতে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ও জরিমানা  চট্টগ্রামের সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পরিকল্পিত অগ্নিকাণ্ড- ডিআইজি মৌলভীবাজারে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত মৌলভীবাজারে দুইশ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত  পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আটক ১ রাজধানীর রিক্সা-ভ্যান-অটোচালকদের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মালয়েশিয়ায় ১৭১ অভিবাসী আটক বাংলাদেশিসহ

মালয়েশিয়ায় ১৭১ অভিবাসী আটক বাংলাদেশিসহ

আন্তর্জাতিক ডেস্ক :
মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুরের জালান মসজিদ ইন্ডিয়া এলাকায় মাত্র এক ঘণ্টা অভিযানে বাংলাদেশিসহ ১৭১ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন কর্মকর্তারা। আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়া ভারত ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তাদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম মালয়মেইল।

দেশটির ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট পরিচালক বাসরি ওথমান বলেছেন, মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ১৬০ কর্মকর্তা জালান মসজিদ ইন্ডিয়া এলাকায় যান। সেখানে তারা ৭৫৮ জনকে জিজ্ঞাসাবাদ করেন। যারমধ্যে ২৫৪ জন স্থানীয় বাসিন্দাও ছিলেন। এছাড়া ১৪টি বাণিজ্যিক প্রতিষ্ঠানেও অভিযান চালানো হয়।

বাসরি বলেন, ভিসার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও অবস্থান করা, ভিসা আইন লঙ্ঘন এবং পরিচয়পত্র না থাকার অভিযোগে এই অভিবাসীদের আটক করা হয়েছে।

৬৬২ দিনে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৬০ হাজার

তিনি আরও জানিয়েছেন, ‘আটক এড়াতে কিছু অভিবাসী দোকানের কাস্টমার সাজার চেষ্টা করেন। কিন্তু কর্মকর্তারা তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছেছেন। আমাদের কর্মকর্তারা সকাল ১০টা থেকে ওই এলাকায় ছিলেন, যা বিদেশী কর্মী এবং প্রকৃত গ্রাহকদের চিহিৃত করেছিলেন।’

এদিকে পৃথক ঘটনায় গতকাল সোমবার (২৮ জুলাই) মালয়েশিয়ার কুচিং আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে নামার সঙ্গে সঙ্গে ১৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

মঙ্গলবার এক ফেসবুক পোস্টে ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটে কুয়ালামপুর থেকে বিমানে করে সারাওয়াকের কুচিংয়ে আসেন তারা। প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে তাদের বৈধভাবে প্রবেশের কোনো রেকর্ড নেই।

পরবর্তীতে আরও যাচাই বাছাই করে দেখা যায়, তাদের পাসপোর্টে ইমিগ্রেশন বিভাগের নকল স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে। এরমাধ্যমে মূলত ইমিগ্রেশন কর্মকর্তাদের বোকা বানাতে চেয়েছিল তারা।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে- আটক বাংলাদেশিরা দালালদের প্রতারণার শিকার হয়েছেন। সারাওয়াকে নেওয়ার কথা বলে তাদের প্রত্যেকের কাছ থেকে দালালরা ১৮ হাজার থেকে ২০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত করে নিয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com