শিরোনাম :
আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, একদিনে শনাক্ত ৫৪ জন কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঘরের মাঠে টি-টোয়েন্টি হারের বৃত্তে ওয়েস্ট ইন্ডিজ

ঘরের মাঠে টি-টোয়েন্টি হারের বৃত্তে ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক :

অস্ট্রেলিয়ার কাছে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার পাকিস্তানের কাছেও হেরে সিরিজ শুরু করলো ক্যারিবীয়রা। যুক্তরাষ্ট্রের লডারহিলে শুক্রবার সকালে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে উইন্ডিজকে ১৪ রানে হারিয়েছে পাকিস্তান।

সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৭৮ রান করেছিল আগা সালমানের দল। প্রথমে ব্যাটিংয়ে নেমে সাইম আইয়ুবের ফিফটির উপর ভর করে চ্যালেঞ্জিং এক পুঁজি দাঁড় করায় পাকিস্তান। ৩৮ বলে ৫৭ রানের ইনিংস খেলেন আইয়ুব। এছাড়াও ফখর জামানের ২৮ এবং হাসান নওয়াজের ব্যাট থেকে আসে ২৪ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে শামার জোসেফ ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন। এছাড়াও, একটি করে উইকেট পেয়েছেন জেসন হোল্ডার, আকেল হোসেন এবং রোমারিও শেফার্ড।

১৭৯ রানের জবাবটা দারুণভাবেই দিচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম উইকেট জুটি থেকেই আসে ৭২ রান। তবে মোহাম্মদ নওয়াজের একটি ওভারই সবকিছু ওলটপালট করে ফেলে। ১২তম ওভারের প্রথম বলে ৩৫ রান করা জুয়েল অ্যান্ড্রুকে ফেরান তিনি। একই ওভারের চতুর্থ ও পঞ্চম বলে তুলে নেন যথাক্রমে জনসন চার্লস ও গুতাকেশ মোতির উইকেট।

এরপর ম্যাচে ফিরতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। যদিও শেষ দিকে শামার জোসেফ ও জেসন হোল্ডার ভালোই লড়েছেন। তবে তা যথেষ্ট ছিল না। হোল্ডার ১২ বলে ৩০ এবং শামার জোসেফ ১২ বলে ২১ রানে অপরাজিত ছিলেন। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৬৪ রান করতে পেরেছে ক্যারিবীয়রা।

মোহাম্মদ নওয়াজ ২৩ রান দিয়ে নেন ৩ উইকেট। ২০ রানে ২ উইকেট পেয়েছেন সাইম আইয়ুব। একটি করে উইকেট পেয়েছেন শাহিন আফ্রিদি ও সুফিয়ান মুকিম। ব্যাট হাতে ৫৭ এবং বল হাতে ২ উইকেট পাওয়ায় ম্যাচ সেরা হয়েছেন সাইম আইয়ুব। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩ আগস্ট।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com