শিরোনাম :
দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, একদিনে শনাক্ত ৫৪ জন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মুন্সিগঞ্জ এক্সপ্রেসওয়েতে বিকল বাসের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১

মুন্সিগঞ্জ এক্সপ্রেসওয়েতে বিকল বাসের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১

মুন্সিগঞ্জ প্রতিনিধি,

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে থাকা একটি বাসের পেছনে ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১২ জন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কামারখোলা সেতুর ঢালে মাওয়ামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

 

শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ময়মনসিংহের গৌরীপুর থেকে একটি যাত্রীবাহী বাস ফরিদপুরের আটরশি দরবার শরিফে যাচ্ছিল। মুন্সিগঞ্জের শ্রীনগরের কামারখোলা এলাকায় বাসের চাকা বিকল হয়ে যায়। এক্সপ্রেসওয়ের বাম পাশে বাস রেখে চাকা মেরামতের কাজ করছিল বাসের স্টাফরা। এ সময় মাওয়াগামী দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে বিকল বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আহত হন অন্তত ১২ জন।

তবে প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

দেওয়ান আজাদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে দ্রুত আহতদের উদ্ধারে কাজ শুরু করে। উদ্ধারকাজে যোগ দেয় সেনাবাহিনীর সদস্যরাও। আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এদিকে, শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, আহতদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com