শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে নারী নিহত সিলেট ভূমিকম্পে কাঁপল সচিবালয়ে রমজান মাসেই ‘ফ্যামিলি কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার পটুয়াখালী রমজানজুড়ে হাসপাতালে রোগীর স্বজনদের সেহরি খাওয়াবেন যুবদল নেতা মাদারীপুর রমজানে খাদ্যের দাম বৃদ্ধি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা পঞ্চগড়ের বোদা’য় টিসিবির তেলের কার্টুনে মিলল পানিভর্তি বোতল। নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানানোর ঘটনায় ৫ কর্মী গ্রেফতার ফরিদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন নারায়ণগঞ্জে মূল্য তালিকা না থাকায় তিন দোকানিকে জরিমানা সচিবালয়ে থানার ওসির ফোন যেন মন্ত্রীর কাছে না আসে: স্বরাষ্ট্রমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজারে র‌্যাব-পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান ৪৮১ কেজি পলিথিন জব্দ

কক্সবাজারে র‌্যাব-পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান ৪৮১ কেজি পলিথিন জব্দ

 

ফজলে হুদা অনিক
কক্সবাজার শহরের বড় বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদন, পরিবহন ও বিপণন রোধে যৌথ অভিযান পরিচালনা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) এবং জেলা পরিবেশ অধিদপ্তর। বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয় এ এলাকায়।

পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর আওতায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১৫ সিপিএসসি’র কোম্পানি কমান্ডার মেজর মোঃ নাজমুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবজিত পাল ও র‌্যাব ফোর্সেসের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান। অভিযানে সমন্বয় করে জেলা পরিবেশ অধিদপ্তর।

অভিযানের অংশ হিসেবে বড় বাজার এলাকার বেশ কিছু দোকান ও গোডাউনে তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় ৪৮১ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়। পলিথিন রাখার দায়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

এছাড়া শহরের লিংক রোড, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে র‌্যাব সদস্যরা পরিবহন চালক, শ্রমিক ও সাধারণ মানুষদের পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক ও আইন সম্পর্কে সচেতন করেন।

র‌্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর মোঃ নাজমুল ইসলাম বলেন,

“গত সপ্তাহে আমরা ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে জনসচেতনতামূলক ক্যাম্পেইন চালিয়েছিলাম। এর ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। পলিথিনের ব্যবহার অনেকটা কমেছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ র‌্যাব ও পরিবেশ অধিদপ্তরের এই উদ্যোগকে স্বাগত জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com