শিরোনাম :
পটুয়াখালী রমজানজুড়ে হাসপাতালে রোগীর স্বজনদের সেহরি খাওয়াবেন যুবদল নেতা মাদারীপুর রমজানে খাদ্যের দাম বৃদ্ধি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা পঞ্চগড়ের বোদা’য় টিসিবির তেলের কার্টুনে মিলল পানিভর্তি বোতল। নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানানোর ঘটনায় ৫ কর্মী গ্রেফতার ফরিদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন নারায়ণগঞ্জে মূল্য তালিকা না থাকায় তিন দোকানিকে জরিমানা সচিবালয়ে থানার ওসির ফোন যেন মন্ত্রীর কাছে না আসে: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী পবিত্র রমজানে পণ্য মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ইশরাক হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কার্যক্রম শুরুর ঘোষণা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মৌলভীবাজারে বিএনপির শোভাযাত্রায় জনতার ঢল বিচার, সংস্কার,নির্বাচন এক সাথে চলবে: ফয়জুল করিম ময়ূন

মৌলভীবাজারে বিএনপির শোভাযাত্রায় জনতার ঢল বিচার, সংস্কার,নির্বাচন এক সাথে চলবে: ফয়জুল করিম ময়ূন

মৌলভীবাজার থেকে আনকার মিয়া

মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন বলেছেন, আমাদের আন্দোলন সংগ্রাম চলছিল। গতবছরের এইদিনে ফ্যাসিস্ট হাসিনার কবল থেকে আমরা দেশবাসী মুক্ত হয়েছি। আমাদের উদ্দেশ্য একটাই,নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচনের অপেক্ষায় সারাদেশের মুক্তিকামি ছাত্র জনতা। নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজপথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অংগসংগঠনের অসংখ্য নেতাকর্মী রক্ত ঝরিয়েছে। খুন গুম ও হত্যার শিকার হয়েছে। লাখ লাখ নেতাকর্মী মিথ্যা মামলার নির্যাতনের শিকার হয়েছে। আজকের এই সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির এই বিশাল বিজয় মিছিল পরবর্তী সভায় আমরা সরকারকে অনুরোধ করবো আর টালবাহানা নয়,আর দেরি নয়,কালক্ষেপণ নয়। অবিলম্বে নির্বাচনের তারিখ দিন।

 

তিনি বলেন, সংস্কার সংস্কার বলে সময় পিছিয়ে দেয়া যাবে না। বিচার, সংস্কার, নির্বাচন একসাথে চলবে। যতটুকু পারেন আপনারা করবেন। বাকিটা নির্বাচিত সরকার করবে। ৫ আগস্ট মঙ্গলবার বিকেল ৪ টারদিকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মৌলভীবাজার সদর ও পৌর বিএনপির আয়োজিত বিজয় শোভাযাত্রা পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব বলেন।

 

সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ আহমেদের সঞ্চলনায় আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, আলহাজ্ব এম এ মুকিত,এডভোকেট সুনীল কুমার দাশ,মো.ফখরুল ইসলাম,বকসী মিসবাহউর রহমান,এডভোকেট বকসী যুবায়ের আহমদ, মনোয়ার আহমেদ রহমান,শ্যামলী সুত্রধর,সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক,যুগ্ম সাধারণ সম্পাদক সফিউর রহমান,সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ,পৌর বিএনপির আহবায়ক সৈয়দ মমশাদ আহমদ,সিনিয়র যুগ্ম আহবায়ক সরওয়ার মজুমদার ইমন প্রমুখ। বিজয় শোভাযাত্রায় সদর উপজেলা বিএনপির ১২ টি ইউনিয়নের ১৩ টি ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী ঢাকডোল বাদ্যযন্ত্র বাজিয়ে ফ্যাসিবাদ বিরোধী মুহুর্মূহ স্লোগানে পুরো রাজপথ প্রকম্পিত করে তুলে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com