যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা

মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা

বিনোদন ডেস্ক:
অভিনেতা
অচ্যুত পোতদার
শোবিজ অঙ্গনে আবারও শোকের ছাঁয়া। মারা গেলেন আমির খানের জনপ্রিয় ‘থ্রী ইডিয়টস’ ছবির অভিনেতা অচ্যুত পোতদার। এই সিনেমায় তাঁকে রাগী অধ্যাপকের ভূমিকায় দেখা যায়। গতকাল সোমবার (১৮ আগস্ট) ভারতের থানের জুপিটার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘থ্রী ইডিয়টস’ ছবির এ অভিনেতা দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে বলিউড ও মারাঠি চলচ্চিত্র অঙ্গনে শোকের ছাঁয়া নেমে এসেছে। জানা গেছে, থানেতে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।

 

দীর্ঘ চার দশকের অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন ১২৫টিরও বেশি ছবি। উল্লেখ্যযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘দাবাং ২’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘রঙ্গিলা’ এবং ‘রাজু বান গয়া জেন্টলম্যান’, ‘আক্রোশ’, ‘তেজাব’, ‘পারিন্দা’, ‘লাগে রাহো মুন্না ভাই’-এর মতো হিট ছবি।

অভিনেতা হিসেবে কর্মজীবন শুরু আগে অচ্যুত পোতদার একজন অধ্যাপক ছিলেন। শিক্ষকতা ছেড়ে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯৬৭ সালে ক্যাপ্টেন পদ থেকে কর্মজীবন শেষ করেন। চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
সেনাবাহিনীর চাকরি থেকে অবসরের পর দীর্ঘ ২৫ বছর ধরে ইন্ডিয়ান অয়েলে এক্সিকিউটিভ হিসেবে কাজ করেছেন। কর্মীজীবনে থাকাকালীন সময় ৪৪ বছর বয়সে প্রথমবারের মতো বলিউডে আত্মপ্রকাশ করেন। ‘থ্রি ইডিয়টস’ছবিতে আমির খানের সঙ্গে তাঁর সংলাপ ‘আখির কেহনা কেয়া চাহতে হো’ সামাজিকমাধ্যমে ব্যাপক ভাইরাল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com