শিরোনাম :
পটুয়াখালী রমজানজুড়ে হাসপাতালে রোগীর স্বজনদের সেহরি খাওয়াবেন যুবদল নেতা মাদারীপুর রমজানে খাদ্যের দাম বৃদ্ধি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা পঞ্চগড়ের বোদা’য় টিসিবির তেলের কার্টুনে মিলল পানিভর্তি বোতল। নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানানোর ঘটনায় ৫ কর্মী গ্রেফতার ফরিদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন নারায়ণগঞ্জে মূল্য তালিকা না থাকায় তিন দোকানিকে জরিমানা সচিবালয়ে থানার ওসির ফোন যেন মন্ত্রীর কাছে না আসে: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী পবিত্র রমজানে পণ্য মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ইশরাক হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কার্যক্রম শুরুর ঘোষণা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মাতৃত্বের পরিকল্পনা ফাঁস করলেন জাহ্নবী

মাতৃত্বের পরিকল্পনা ফাঁস করলেন জাহ্নবী

বিনোদন ডেস্ক:

জাহ্নবী কাপুর।
বলিউডের রূপের রানি শ্রীদেবীর মেয়ে তিনি। কন্যা হওয়ার গুরুদায়িত্ব ক্যরিয়ারের শুরু থেকেই পালন করে যাচ্ছেন জাহ্নবী কাপুর। অথচ ক্যারিয়ার শুরুর আগেই মা হারানোর কঠিন আঘাত পেয়েছেন এ অভিনেত্রী।

‘ধড়ক’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করা জাহ্নবী দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে প্রায় ৭ বছর পার করেছেন। তার সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা ‘পরম সুন্দরী’ ভালো সাড়া ফেলেছে। এতে তার বিপরীতে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। দুজনেই বেশ জোরেসোরে সিনেমার প্রচার-প্রচারণা করছেন।

সম্প্রতি জাহ্নবী-সিদ্ধার্থ দুজনেই কপিল শর্মার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল’ শোতে অংশ নিয়েছিলেন। সেখানেই মাতৃত্ব নিয়ে পরিকল্পনার কথা ফাঁস করলেন জাহ্নবী কাপুর।
শোতে জাহ্নবী কাপুর জানান, তিনি তিনটি সন্তান চান এবং দক্ষিণ ভারতে স্থায়ীভাবে সংসার পাততে চান। কপিল তাকে এর পেছনের কারণও জিজ্ঞাসা করেছিলেন, তাই জেনে নিন তিনি কী বলেছিলেন। জাহ্নবী বলেন, ‘আমার মনে হয় ৩টা সন্তান থাকা ভালো, প্রথমত ৩ আমার জন্য লাকি নম্বর এবং দ্বিতীয়ত সবসময় ২ জনের মধ্যে ঝগড়া হয়। এমন পরিস্থিতিতে একজনের সমর্থন প্রয়োজন। বোন হোক বা ভাই (তৃতীয় সন্তান), সে যেই হোক না কেন, সে দু নৌকায় পা দিয়ে চলবে। দুজনেই সমর্থন পাবেন। আমি খুব ভেবেচিন্তে এই পরিকল্পনা করেছি।’ এ কথা শুনে শুধু কপিল নন, সিদ্ধার্থ এবং বাকি দর্শকরাও হাসতে শুরু করেন।

এর আগে কোমল নাহাটার শোতে জাহ্নবী বলেছিলেন, ‘আমি তিরুমালা তিরুপতিতে বিয়ে করে স্বামী-সন্তান নিয়ে থাকতে চাই। আমরা রোজ কলাপাতায় খাবার খাব আর গোবিন্দের নাম জপ করব। আমার চুলে মোগরা (জুঁইয়ের মালা) থাকবে এবং আমি মণি রত্নমের গান শুনব। আমি আমার স্বামীর মাথায় তেল মালিশ করে দেব’।
তিরুপতির সঙ্গে জাহ্নবীর বিশেষ সম্পর্ক রয়েছে। তিনি প্রতি বছর শ্রীদেবীর জন্মবার্ষিকীতে সেখানে যান। ছোটবেলায় মায়ের হাত ধরে তিরুপতি যেতেন জাহ্নবী, আর এখন তার সঙ্গে থাকেন মনের মানুষ শিখর পাহাড়িয়া। দীর্ঘদিন ধরেই শিখরের সঙ্গে সম্পর্কে রয়েছেন বনি কাপুর কন্যা। এই সম্পর্কে সায় রয়েছে বনিরও।
জাহ্নবী একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি চান তার বিয়ে তিরুপতিতে হোক, তার মেহেদি এবং সংগীত অনুষ্ঠান শ্রীদেবীর পৈতৃক বাড়িতে অনুষ্ঠিত হোক। জাহ্নবী কাপুর এবং শিখর পাহাড়িয়া বেশ কিছুদিন ধরেই ডেটিং করছেন। দুজনেই একে অপরের সাথে খোলামেলা ছবি শেয়ার করেছেন এবং একে অপরের সাথে ছুটিতেও যান। কবে তারা বিয়ের পিঁড়িতে বসবেন এটা দেখার অপেক্ষা করতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com