যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা, টাকা-স্বর্ণালংকার লুট

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা, টাকা-স্বর্ণালংকার লুট

পাটগ্রাম সংবাদ দাতা:
লালমনিরহাটের পাটগ্রামে জমিসংক্রান্ত ঘটনার জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও অগ্নি সংযোগের অভিযোগ পাওয়া গেছে। গত ৩১ আগস্ট  উপজেলার জগতবেড় ইউনিয়নের আসোয়ার পাড় গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় টাকা ও স্বর্ণালংকার লুট এবং অগ্নি সংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, জগতবেড় ইউনিয়নের আসোয়ারপাড়ে মে: মজনু মিয়া গত  বছরে তার বোনের নামে থাকা সাড়ে ৪  শতাংশ জমি ক্রয় করিয়া ভোগ দখল করে আসছিলেন।এমত অবস্থায় স্থানীয় জয়নাল আবেদীন ওই জমি জোর পূর্বক দখলে নেয়। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় ভাবে কয়েকটি বিচার শালিশ হলে,জয়নাল আবেদীন দাবি করেন তিনি মজনু মিয়া কাছে জমি পাবেন, পরে স্থানীয় বিচারক ও থানা পুলিশে মাধ্যমে জমির কাগজ পত্র মোতাবেক মাপ-যোগ করিয়া জয়নাল আবেদীন এর জমি ছেড়ে দেয় মজনু,কিন্তু জয়নাল আবেদীন এর দখলে থাকা মজনু মিয়া জমি ছেড়ে দিতে তালবাহানা করেন জয়নাল।এরেই পরিপ্রেক্ষিতে গত ৩১ আগস্ট রবিবার সকাল আনুমানিক ১১ টা ৩০ মিনিটে জমি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে জয়নাল আবেদীন ও তার লোকজন  ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে মজনু মিয়ার বাড়িতে অতর্কিত হামলা করে। এ সময় তাঁর পরিবারের লোকজনকে মারধর ও বাড়িঘর ভাঙচুর করা হয়।
এতে মজনু ও তার দুই ছেলে গুরুতর আহত হয়।তারা বর্তমান রংপুর হাসপাতালে চিকিৎসা ধীন।
ভুক্তভোগী মজনু মিয়ার ছেলে জুবায়েরের  হোসেন বলেন, হামলাকারীরা ঘরের আলমারি থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছেন। এ ঘটনায় জয়নাল আবেদীন ও তার ছেলে মোতাহার হোসেনসহ ১৩ জনের নাম উল্লেখ করে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছেন।
এবিষয়ে মজনু মিয়া পত্র বধু হালিমা জানান, বর্তমান আমরা জান মালের ঝুঁকিতে রয়েছি, আসামিরা বিভিন্ন ধরনের হুমকি ধামকী দিচ্ছে। প্রশাসনের কাছে আমরা আশ্রায় চাই।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত  জয়নাল আবেদীন ও তার ছেলে মোতাহার হোসেনের সঙ্গে যোগযোগ করা সম্ভব হয়নি।
পাটগ্রাম  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ওই ঘটনায় দুই পক্ষে মামলা করেছেন।বিষয়টি বিজ্ঞ আদালত ব্যবস্থা নিবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com