শিরোনাম :
দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, একদিনে শনাক্ত ৫৪ জন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পাটগ্রামে নৈশপ্রহরী মাইদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ র দাবিতে মানববন্ধন 

পাটগ্রামে নৈশপ্রহরী মাইদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ র দাবিতে মানববন্ধন 

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রাম সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজ এর নৈশপ্রহরী মাইদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে কলেজ মোড় এ সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজ এর শিক্ষার্থীদের অংশগ্রহণ এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এসময় সরকারি আব্দুল গণি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, গতকাল দুপুরে একজন দুষ্কৃতকারী মোটরসাইকেল নিয়ে কলেজ এ প্রবেশ করলে নেশপ্রহরী বাঁধা দিলে একপর্যায়ে বাকবিতন্ডায় জরিয়ে ধস্তাধস্তি ও হাতাহাতি হয়।
পরবর্তীতে দুষ্কৃতিকারীদের গার্ডিয়ানরা আসলে আমরা শিক্ষক ও শিকার্থীরা মিলে মিটমাট করে দেই এবং বিষয়টা সেখানে সমাধান হয়ে যায় কিন্তু তারা সুযোগ বুঝে আবারো দল বেঁধে এসে নৈশপ্রহরী মাইদুল ইসলাম এর উপর রাতে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। এসময় কয়েকজন উদ্ধার করে নৈশপ্রহরীকে পাটগ্রাম মেডিকেল এ নিলে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রংপুর মেডিকেল এ রেফার্ড করে।
আমরা এ  সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাই এবং সেই সাথে বলতে চাই কোন বহিরাগত সন্ত্রাসী যেন কলেজ এ অবৈধ প্রবেশ করতে না পারে সেজন্য আমরা প্রশাসনের সহযোগিতা চাই।
মানববন্ধনে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজ এর উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এমরান আহমেদ,বাংলা বিভাগের প্রভাষক তহিজার রহমান, পাটগ্রাম আদর্শ কলেজের প্রভাষক আতাউর রহমান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com