শিরোনাম :
সিলেট ভূমিকম্পে কাঁপল সচিবালয়ে রমজান মাসেই ‘ফ্যামিলি কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার পটুয়াখালী রমজানজুড়ে হাসপাতালে রোগীর স্বজনদের সেহরি খাওয়াবেন যুবদল নেতা মাদারীপুর রমজানে খাদ্যের দাম বৃদ্ধি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা পঞ্চগড়ের বোদা’য় টিসিবির তেলের কার্টুনে মিলল পানিভর্তি বোতল। নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানানোর ঘটনায় ৫ কর্মী গ্রেফতার ফরিদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন নারায়ণগঞ্জে মূল্য তালিকা না থাকায় তিন দোকানিকে জরিমানা সচিবালয়ে থানার ওসির ফোন যেন মন্ত্রীর কাছে না আসে: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদপুরে প্রবাসীর স্ত্রীকে ইভটিজিং করায় যুবক আটক

ফরিদপুরে প্রবাসীর স্ত্রীকে ইভটিজিং করায় যুবক আটক

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলায় প্রবাসীর স্ত্রীকে ইভটিজিং করার অভিযোগে সুজন মাতুব্বার (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভাগদী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।আটক সুজন মাতুব্বার স্থানীয় জয়নাল মাতুব্বারের ছেলে এবং এক সন্তানের জনক।

মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী আটঘর ইউনিয়নের বাসিন্দা ও এক সন্তানের জননী। তার স্বামী সৌদি আরবে চাকরিরত থাকায় চার বছর ধরে তিনি সন্তান নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করছেন।

গত ২৭ আগস্ট সকালে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার পথে সুজন মাতুব্বার ওই নারীর দিকে অশ্লীল ইঙ্গিত ও ইশারা করেন। একপর্যায়ে তিনি ওই নারীর ওড়না ধরে টান দেন। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে সুজন পালিয়ে যায়।

এ ঘটনায় নারী সালথা থানায় ইভটিজিং মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর সোমবার রাতে পুলিশ আসামিকে আটক করে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, “ইভটিজিং মামলার আসামি সুজন মাতুব্বারকে আটক করা হয়েছে। মঙ্গলবার তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com