যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সংঘাতের সুযোগ নেই’ বিসিবি নির্বাচনে

সংঘাতের সুযোগ নেই’ বিসিবি নির্বাচনে

ক্রীড়া প্রতিবেদক :
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। গঠনতন্ত্রের ৫ম অধ্যায়ের ১৯(ক) অনুচ্ছেদ অনুসারে ইতিমধ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই কমিশন নির্বাচনের বিধিমালা তৈরি, ভোটার তালিকা চূড়ান্তকরণ, নির্বাচন শিডিউল ঘোষণা এবং পুরো নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবে।

বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পুনরায় সভাপতি পদে লড়বেন বলে জানা গেছে। তিনি জেলা ও বিভাগীয় পর্যায়ের ক্যাটাগরি-১ থেকে প্রার্থী হবেন। অন্যদিকে, জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল পরিচালক পদে প্রার্থী হয়ে সভাপতি পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। তিনি অংশ নেবেন ক্যাটাগরি-২ (ক্লাব প্রতিনিধি) থেকে।

তামিমকে বিএনপির সমর্থন রয়েছে বলে দাবি করেছেন বিসিবির সাবেক সভাপতি আলী আসগর লবী। নির্বাচনে বর্তমান সভাপতি নিজে প্রার্থী হওয়ায়, কমিশন গঠন নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ তুলছেন অনেকেই। তামিমও সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

জানা যায়, তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিসিবির মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের তিন সদস্যের কেউই বিসিবির সরাসরি সংশ্লিষ্ট নন। একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, একজন জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি এবং একজন সুপ্রিম কোর্টের আইনজীবী রয়েছেন। কাজেই স্বার্থের সংঘাতের প্রশ্নই আসে না।’

এদিকে গুঞ্জন চলছে, সাবেক সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদও নির্বাচনে অংশ নিতে পারেন। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তিনি। এ বিষয়ে মিঠু বলেন, ‘ফারুক ভাই এলে ভালো হবে। তামিমের ক্রিকেট ক্যারিয়ারও চমৎকার। আমিনুলও বোর্ডে অনেক কাজ করেছেন। অভিজ্ঞ ক্রিকেটাররা বোর্ডে আসলে দেশের ক্রিকেটেরই মঙ্গল।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com