শিরোনাম :
দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, একদিনে শনাক্ত ৫৪ জন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

এশিয়া কাপে টিকে থাকতে আফগান চ্যালেঞ্জ! বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ

এশিয়া কাপে টিকে থাকতে আফগান চ্যালেঞ্জ! বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক :
এশিয়া কাপ ২০২৫-এ নিজেদের টিকে থাকার লড়াইয়ে এক কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। পরবর্তী রাউন্ডে যেতে হলে টাইগারদের হারাতেই হবে আফগানিস্তানকে। যা এক প্রকার ডু অর ডাই ম্যাচ লিটন দাসদের সামনে! এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজয়ের পর বাংলাদেশ দলের সামনে পেছনে তাকানোর আর সুযোগ নেই। জয় ছাড়া কোনো পথ খোলা নেই টাইগারদের।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ব্যাটিং বিপর্যয় ও মাঝারি মানের বোলিং পারফরম্যান্সে জয় ছিনিয়ে আনতে ব্যর্থ হয় লিটন-তাসকিনরা। সেই ভুল শুধরে মাঠে নামতে হবে আফগানিস্তানের বিপক্ষে। ফলে ওপেনিং জুটি থেকে শুরু করে মিডল অর্ডারের দায়িত্বশীলতাসবই, এখন সময়ের দাবি।

 

এদিকে আফগানিস্তান ক্রিকেট দল এখন আর সেই আগের দিনে আটকে নেই। তাদের বোলিং আক্রমণ বিশেষ করে স্পিন বিভাগ বিশ্বের যেকোনো দলের জন্য হুমকি স্বরূপ, ফলে ব্যাটসম্যানদের ভুল করার কোনো সুযোগ নেই। যার জন্য বাংলাদেশের ব্যাটারদের সাবধানতা এবং ধৈর্য ধরে খেলা জরুরি।

এই ম্যাচে হার মানেই এশিয়া কাপ থেকে কার্যত বিদায় নিশ্চিত হবে বাংলাদেশ দলের জন্য। আর জয় মানেই সেমিফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখা। তাই ম্যাচটি টাইগারদের বাঁচা-মরার। দেশের সমর্থকরা তাকিয়ে আছেন, আরেকটি লড়াকু বাংলাদেশের প্রত্যাশায়।

ম্যাচটা আবুধাবিতে হবে বলে বাংলাদেশকে নিয়ে আশাবাদী পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। তিনি পাকিস্তানের একটি চ্যানেলে বললেন, ‘আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জেতার যতটুকু সম্ভাবনা আছে সেটা আবুধাবিতেই। দুবাইতে আফগানিস্তান আরও শক্তিশালী হয়ে যায়। ওদের স্পিনাররা এমনিতেই ভালো, দুবাইতে ওরা আরো ভয়ংকর। আবুধাবিতে সুইং বেশি, আর আফগানিস্তানের আরেক পেসার ওমরজাই তেমন ফর্মে নেই।’

কীভাবে বড় স্কোর গড়া যায় সেই পরামর্শ দিয়ে মালিক বলেন, ‘বাংলাদেশের ব্যাটিং আরও ভালো হতে হবে। ওরা যদি ব্যাটিংয়ে ভালো করে তাহলে বোলিং দিয়ে ডিফেন্ড করতে পারবে। দুই ওপেনারের মধ্যে অন্তত একজনকে রান করতে হবে যেন নিচের দিকের ব্যাটাররা স্বস্তিতে খেলে।’

 

ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের পরামর্শ শ্রীলঙ্কার বিপক্ষে হারটা যেন ভুলে যায় বাংলাদেশ। ক্রিকবাজের বিশ্লেষণে হার্শা বলেছেন, ‘আমি এবং দীনেশ কার্তিক দুজনই ভেবেছিলাম ম্যাচটা জমজমাট হবে, তবে হয়ত শ্রীলঙ্কা ফেভারিট। আমি অন্তত ক্লোজ ম্যাচ আশা করেছিলাম। আপনি বলতে পারবেন না কী হবে, কারণ বাংলাদেশের আফগানিস্তানকে হারানোর মতো খেলোয়াড় আছে। আবার আফগানিস্তানেরও বাংলাদেশকে হারানোর মতো খেলোয়াড় আছে। আবার আফগানিস্তানের শ্রীলঙ্কাকে হারানোর মতো এবং শ্রীলঙ্কার আফগানিস্তানকে হারানোর মতো খেলোয়াড় আছে।’

হার্শা আরও যোগ করেন, ‘বাংলাদেশকে সবার আগে ভুলে যেতে হবে এই ম্যাচে কী হয়েছে। এখন ভাবতে হবে কীভাবে আফগানিস্তানের বিপক্ষে জেতা যায়। আগে আফগানিস্তানকে হারাও। এরপর দেখো নেট রান রেট কেমন দাঁড়ায়।’

বাজে পারফরম্যান্সের কারণে একাদশে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ওপেনিং ও পেস বিভাগে নতুন মুখ দেখা যেতে পারে। এছাড়া পরিবর্তন আসতে মিডেল অর্ডার ও বোলিং বিভাগে। তাওহীদ হৃদয়ের বিপরীতে দেখা যেতা পারে সাইফকে। অপরদিকে বোলিং বিভাগে রিশাদের পরিবর্তে দেখা যেতে পারে নাসুম আহমেদকে। এছাড়া শরিফুলের পরিবর্তে গ্রুপের শেষ ম্যাচে আসতে তাসকিন আহমেদ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com