যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিলেটে চলছে টিলা কাটার মহোৎসব, আশ্বাসেই দায় সারছে প্রশাসন

সিলেটে চলছে টিলা কাটার মহোৎসব, আশ্বাসেই দায় সারছে প্রশাসন

সিলেট ব্যুরো:

সিলেটে টিলাকাটার দায়ে প্রবাসী জাতীয়তাবাদী দল-বিএনপি নেতা শাহ এমএ হক-সহ ১৬ জনের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সিলেট এর পরিদর্শক মো: মামুন রশিদ মামলা দুটি দায়ের করেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্নর) মামলাগুলো রেকর্ডে নিয়েছে দুই থানা পুলিশ।

এসএমএপি সিলেট এর এয়ারপোর্ট থানায় দায়ের করা মামলার আসামীরা হলেন- বিএনপি যুক্তরাজ্য পোস্টসমাউত সিটি বিএনপির সাবেক আহবায়ক ও সিলেটের বিশ্বনাথ উপজেলার মীরের চকের আব্দুল হক (শাহ এমএ হক), সিলেট নগরের জিন্দাবাজার নিউ হক ম্যানশনের আশফাক আহমদ, এসএমপির জালালাবাদ থানার মোগলগাঁও লামাপাড়ার আলাউদ্দিন হাসু, কোম্পানীগন্জ উপজেলার পুঠামারার সুহেল আহমদ, জালাবাদ থানার বড়গুল এলাকার সিদ্দিক আলী।

এসএমপির জালাবাদ থানায় দায়ের করা মামলার আসামীরা হচ্ছেন-সিলেট নগরের ৪৩, দিশারী হাওয়াপাড়ার মো: মালিকুজ্জামান, তারাপুর চা বাগানের স্টার টি স্টেট-এর ম্যনেজার ইনচীফ রিংকু চক্রবর্তী, জালাবাদ,থানার মোহাম্মদীয়া এলাকার জাবেদ আহমদ, হালেদ, জাহাঙ্গীর চেয়ারম্যান, বিল্লাল, জুবায়ের আহমদ ও রাজু আহমদ, এয়ারপোর্ট থানার দুসকি এলাকার সেলিম ও কয়েস আহমদ, সুনামগঞ্জ জেলার দিরাই থানার পেচনী গ্রামের আমির হামজা।

গত ২৯ জুন ২০২৫ থেকে তৎপরবর্তী সময়ে এসএমপি সিলেট এর জালাবাদ থানাধীন কুমারগাঁও এবং এয়ারপোর্ট থানাধীন আখালিয়া টিলারগাঁও এলাকায় একযোগে লাগাতার টিলা কর্তনের দায়ে মামলা দুটি দায়ের করা হয়।

জালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হারুনর রশিদ ও এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আনিসুর রহমান মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মামলা দুটি রেকর্ডে নেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।-

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com