শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পূজার ছুটির পরে রাকসু নির্বাচন চায় ছাত্রদল, শিবির চায় ২৫ সেপ্টেম্বরেই

পূজার ছুটির পরে রাকসু নির্বাচন চায় ছাত্রদল, শিবির চায় ২৫ সেপ্টেম্বরেই

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। ছবি: প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ নিয়ে ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে জটিলতা। একদিকে ছাত্রশিবির চাইছে নির্বাচন পূর্বঘোষিত তারিখ, অর্থাৎ ২৫ সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হোক। অন্যদিকে ছাত্রদল চাইছে নির্বাচন পূজার ছুটির পরে অনুষ্ঠিত হোক।

ছাত্রদল বলছে পূজার ছুটি ও কমপ্লিট শাটডাউনের কারণে ক্যাম্পাসে ভোটারদের উপস্থিতি কমে গেছে। তাই তারা চায় সর্বোচ্চ ভোটার অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন পূজার ছুটির পরে অনুষ্ঠিত হোক। অন্যদিকে ছাত্রশিবির বলছে, ২৫ সেপ্টেম্বরেই রাকসু নির্বাচন হোক। প্রশাসন থেকে একটা বোল্ড স্টেটমেন্ট চায় তারা, যেন পূর্বঘোষিত এই তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হয়। তাহলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে থাকবে এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে।

 

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাবি শাখা ছাত্রদলের সহসভাপতি ও ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপিপ্রার্থী শেখ নূর উদ্দিন আবীর। বলেন, ‘আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাসী। আমরা দেখছি গত ৪৮ ঘণ্টা আগে যে উৎসবমুখর পরিবেশ এবং ভোটার ও প্রার্থীদের যে আনাগোনা ছিল সেটা এখন অনেকটাই স্থবির হয়ে গেছে। ভোটার নেই বললেই চলে। বেশিরভাগ শিক্ষার্থী বাসায় চলে গেছে। আমরা চাই সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করেই একটা সুষ্ঠু নির্বাচন হোক।’

শেখ নূর উদ্দিন আবীর বলেন, ‘নির্বাচন কমিশন যদি ভোটারদের উপস্থিতির কথা বিবেচনা করেন, সেক্ষেত্রে আমি বলব আপনারা শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করুন। নির্বাচনটা দুর্গা পূজার পরেই হোক।’

একইদিনে বিকাল ৩টায় রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে একটি সংবাদ সম্মেলনে চার দফা দাবি উত্থাপন করে রাবি শাখা ছাত্রশিবির। সেখানে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন হচ্ছে, প্রার্থী-শিক্ষার্থী সবারই অনেক সময় ব্যয় হয়েছে এই নির্বাচনের পেছনে। অনেক প্রার্থী পরীক্ষার পাশাপাশি নির্বাচনি প্রচার চালিয়েছে। রাকসু নির্বাচনের যে আমেজ তৈরি হয়েছে, যথাসময়ে নির্বাচন না হলে সেটা আর থাকবে না। তাই আমাদের বোল্ড স্টেটমেন্ট হচ্ছে ২৫ সেপ্টেম্বরেই নির্বাচন চাই। ছাত্রশিবিরসহ অনেক প্যানেলের প্রার্থীরাই চায় পূর্বঘোষিত সময়েই নির্বাচন হোক। আর নইলে সবাই এটার প্রতি আস্থা হারিয়ে ফেলবে৷’

২৫ সেপ্টেম্বর নির্বাচন হলে কেমন অংশগ্রহণমূলক হবে- জানতে চাইলে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘আমরা চাই নির্বাচনে ভোট কাস্টিং যাতে সর্বোচ্চ পর্যায়ে হয়। শিক্ষার্থীদের ধরে রাখার দায়িত্ব প্রশাসনের এবং প্রশাসন যেখানে নিশ্চিত করতে পারছে না ২৫ তারিখ নির্বাচন হবে, সেজন্য শিক্ষার্থীরা দোলাচলে পরে বাসায় চলে যাচ্ছে। আমি মনে করি, প্রশাসন যদি একটা বোল্ড স্টেটমেন্ট দেয় যে, ২৫ তারিখেই রাকসু হবে, তাহলে শিক্ষার্থীরা সেক্রিফাইস করে ক্যাম্পাসে থাকবে এবং নির্বাচন অংশগ্রহণমূলক হবে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com