নিজস্ব প্রতিবেদক :
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত ৪১ পরীক্ষার্থীর চলতি বছরের এসএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে।
ঢাকা বোর্ডের কার্য বিবরণীতে বলা হয়েছে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত পরীক্ষার্থীদের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন কেন্দ্র থেকে তাদের বিরুদ্ধে পাওয়া অভিযোগ, তাদের উত্তরপত্র, কক্ষ পরিদর্শক, হল সুপার ও কেন্দ্রসচিবদের প্রতিবেদন, বহিষ্কৃত পরীক্ষার্থীদের জবাব কমিটির সদস্যরা যাচাই-বাছাই করেছেন।
এতে আরও বলা হয়, প্রাপ্ত কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে তাদের বিরুদ্ধে আনীত এক বা একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় অপরাধের ধরন ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী শান্তি দেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এখন তাদের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে হবে।
Leave a Reply