নিজস্ব প্রতিবেদক
ঢাকার মোহাম্মদপুরে পূজা মণ্ডপে স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেছে The Bangladesh Resonaire (TBR) নামে একটি অলাভজনক সামাজিক সংগঠন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রায়েরবাজার শ্রী শ্রী আখড়া মন্দির প্রাঙ্গনে এ কর্মসূচি পরিচালিত হয়।
এ সময় সংগঠনটির চেয়ারপার্সন জান্নাতুল নওরিন উর্মি, পাবলিক রিলেশন কোর্ডিনেটর ডা. উম্মে হানি পৃথ্বী, ডকুমেন্টেশন কর্ডিনেটর তাহসান রুদ্র, মেম্বার সাগর আহমেদ, আশরাফুল আসাদ উপস্থিত ছিলেন।
আয়োজনে পূজা উপলক্ষে মন্দিরে আগত পূর্ণার্থী, দর্শনার্থী ও পথচারীদের বিনামূল্যে চিকিৎসা সেবা পরামর্শ, প্রাথমিক চিকিৎসার ওষুধ, স্যালাইন ও পানি বিতরণ করা হয়। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শও প্রদান করা হয়। কর্মসূচিতে সহায়তা করে রায়েরবাজার কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটি।
মন্দিরে আগত দর্শনার্থীদের জন্য বিনামূল্যে ধরনের সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন রায়েরবাজার কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী সুকচান সরকার। তিনি বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি এ ধরনের যত প্রতিষ্ঠান আছে তারা সবাই যদি মানুষের সেবায় এগিয়ে আসে তাহলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব।
সংগঠনটির চেয়ারপার্সন জান্নাতুন নওরীন উর্মি বলেন, মানুষের জন্য আমাদের দায় আছে। যার যার অবস্থান অনুযায়ী এ সমাজের জন্য, এ দেশের জন্য আমাদের কিছু করা উচিৎ। সামাজিক ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, অলাভজনক সামাজিক সংগঠন The Bangladesh Resonaire (TBR) সমাজের যুব শ্রেণি বিশেষ করে নারীদের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, রাজনৈতিক অধিকার, সাইবার বুলিং ইত্যাদি বিষয়ে সচেতনতা তৈরি করতে কাজ করছে।
Leave a Reply