যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পঞ্চগড়ে ধানখেত থেকে ৫ ফুটের অজগর উদ্ধার

পঞ্চগড়ে ধানখেত থেকে ৫ ফুটের অজগর উদ্ধার

পঞ্চগড় জেলা প্রতিনিধি:
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে জেলার দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ আধখানা পাড়া এলাকায় সাপটি উদ্ধার করে বনবিভাগ।

এর আগে, স্থানীয়রা সাপটি দেখতে পেয়ে দেবীগঞ্জ বনবিভাগে খবর দিলে পরে খবর পেয়ে বনবিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে সাপটি জীবিত অবস্থায় উদ্ধার করে তাদের কার্যালয়ে নিয়ে যায়৷

স্থানীয় সূত্রে জানা যায়, দেবীগঞ্জ উপজেলার প্রধানাবাদ আধখানা পাড়া এলাকায় এক কৃষকের ধানখেতে বেড়া দেওয়া জালে সাপটি প্যাঁচানো অবস্থায় আটকা পড়ে। পরে সাপটি দেখতে পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়৷ এসময় তারা সঙ্গে সঙ্গে দেবীগঞ্জ উপজেলা বন বিভাগের খবর দিলে পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় সাপটি জীবিত অবস্থায় উদ্ধার করে বস্তাবন্দি করে নিয়ে যায়।

জানা গেছে, সাপটি প্রায় ৫ ফুট লম্বা ও ওজন প্রায় ৮ কেজি। সাপটি দেখতে মুহূর্তের মধ্যে বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের ঢল নামে৷

স্থানীয় স্কুল শিক্ষক নির্মল কুমার রায় বলেন, অজগর সাপ উদ্ধার হয়েছে এমব খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটি দেখতে এসেছি৷ সাপটি দেখোর জন্য মুহূর্তের মধ্যে মানুষের ঢল নেমে যায়।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা বন বিভাগের কর্মকর্তা রিয়াজুল হাসনাত বলেন, উদ্ধার করা সাপটি একটি ভারতীয় অজগর। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক বন্যার পানির স্রোতে এটি ভারত থেকে ভেসে এসেছে এবং খাদ্যের সন্ধানে লোকালয়ে প্রবেশ করেছে। বর্তমানে সাপটি সুস্থ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে এটিকে দিনাজপুরের সিংড়া ফরেস্টে অবমুক্ত করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com