শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর স্ত্রী-পুত্রসহ গ্রেফতার ৬

নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর স্ত্রী-পুত্রসহ গ্রেফতার ৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর স্ত্রী-পুত্রসহ ৬ সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন, খেলনা পিস্তল, ড্রাইভিং লাইসেন্স ও ৪টি সাবল উদ্ধার করা হয়।

সোমবার (৬ অক্টোবর) সকালে গাজীপুরের চান্দুরা বড়বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সাহেব আলীর পুত্র সজীব, স্ত্রী কল্পনা বেগম, শ্যালক শামীম মিয়া, হাফিজ শেখ, আমিনুল ইসলাম ও আকবর। তারা সবাই সিদ্ধিরগঞ্জের আঁটি ওয়াপদা কলোনী এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী, যার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, অস্ত্রসহ অন্তত এক ডজন মামলা রয়েছে। শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ওয়াপদা কলোনি বউবাজার এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। কয়েকদিন আগে সাহেব আলীকে গ্রেফতারের জন্য আটি ওয়াপদা কলোনীর বউ বাজারে র‍্যাবের অভিযান চালানো হয়। কিন্তু সাহেব আলী র‍্যাবের উপস্থিতি টের পেয়ে লোকজনকে দ্রুত দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে র‍্যাবের ওপর অতর্কিতভাবে আক্রমণ করে পালিয়ে যায়। ওই সময় র‍্যাবের কয়েকজন সদস্য আহত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com