যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জামালগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জামালগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তাহের আহমেদ, জামালগঞ্জ (সুনামগঞ্জ)

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন জামালগঞ্জ সদর ইউনিয়নের নতুনপাড়া এলাকার শাহানুর মিয়া (২০), পিতা—আব্দুল কাইয়ুম, সাং—তেলিয়া নতুনপাড়া, থানা—জামালগঞ্জ, জেলা—সুনামগঞ্জ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৭টা ৩০ মিনিটে জামালগঞ্জ সদর ইউনিয়নের জামালগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে পাকা রাস্তায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জামালগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) এম.এ. ফারুক ও সঙ্গীয় এএসআই (নিরস্ত্র) গোলাম কিবরিয়া।

অভিযানকালে গ্রেফতারকৃত শাহানুর মিয়ার দেহ তল্লাশি করে মোট ২৯ (উনত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জামালগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com