শিরোনাম :
সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, একদিনে শনাক্ত ৫৪ জন কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ময়মনসিংহ গৌরীপুরে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ

ময়মনসিংহ গৌরীপুরে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ

ময়মনসিংহ জেলা প্রতিনিধি,

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকরা বিক্ষোভ করেছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (৩ নভেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে থেকে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন। তালিকা ঘোষণার পরপরই গৌরীপুরে ধানের শীষের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ–এর সমর্থকরা।

 

সোমবার রাতেই শহরের উত্তর বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাটবাজারস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন – পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিরাজ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রত্যয়, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাহজাহান আকন্দ সুমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পিয়াস প্রমুখ। সঞ্চালনা করেন উত্তর জেলা ছাত্রদলের সদস্য সেলিম আজাদ।

সমাবেশে হিরণের সহধর্মিণী সাইদা মাসরুর বলেন, “১৭ বছর ধরে আমার স্বামী দলের জন্য জীবন বাজি রেখে কাজ করছেন। কখনও ছিলেন জেলে, কখনও পালিয়ে বেড়িয়েছেন। দলের জন্য তিনি সবকিছু উৎসর্গ করেছেন। জুলাই আন্দোলনে আমার স্বামী ছিলেন কারাগারে, আমি মেয়েকে নিয়ে ছিলাম রাজপথে।”

 

পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস বলেন, “হিরণ গৌরীপুর বিএনপির প্রাণ। আন্দোলন-সংগ্রামে তিনি অসংখ্য মামলা ও হামলার শিকার হয়েছেন। তাকে মনোনয়ন দিতে হবে।”

উল্লেখ্য, এ আসনে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com