যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

লালমনিরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

লালমনিরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

লালমনিরহাট প্রতিনিধি:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে শুক্রবার বিকেল ৪টায় বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী, জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম ফারুক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন, সাহেদুল হক পাটোয়ারী, যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ভিপি আনিস জেলা, ছাত্রদলসহ উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

র‌্যালিটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে মিশন মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হামারবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শুধু একটি দিবস নয়; এটি গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার ফিরে পাওয়ার আন্দোলনের প্রতীক। বিপ্লব ও সংহতির আদর্শে উজ্জীবিত হয়ে দেশপ্রেমিক সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com