যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

খুলনা গণভোটের দাবি উপেক্ষা করা হলে জাতীয় নির্বাচন সংকটের মুখে পড়বে’

খুলনা গণভোটের দাবি উপেক্ষা করা হলে জাতীয় নির্বাচন সংকটের মুখে পড়বে’

খুলনা জেলা প্রতিনিধি,

খুলনা-৫ আসনের ফুলতলা উপজেলার যুগ্নীপাশায় ভোটার সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটের দাবি কোনো রাজনৈতিক দলের চাপ নয়—এটি জনদাবি। এই দাবি উপেক্ষা করা হলে জাতীয় নির্বাচন সংকটের মুখে পড়বে।

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় খুলনা-৫ আসনের ফুলতলা উপজেলার যুগ্নীপাশায় ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন জামায়াত নেতা।

 

তিনি বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়ন করে দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করতে হবে। তফসিল ঘোষণার আগেই গণভোটের আয়োজন করা জরুরি।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, গণভোটে কোনো ‘নোট অব ডিসেন্ট’ যুক্ত না করাই জনগণের দাবি। জুলাই সনদে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে, এখন সেগুলো থেকে ভিন্নমত পোষণ করা জাতীয় ঐক্যকে দুর্বল করবে।

তিনি জানান, জামায়াতে ইসলামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে জুলাই সনদের ভিত্তিতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।

 

দল রাষ্ট্রক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থার সংস্কার, দুর্নীতিবিরোধী যুদ্ধ ও বৈষম্যমুক্ত সমাজ গঠনের অঙ্গীকারও করেন মিয়া গোলাম পরওয়ার।

সভায় সভাপতিত্ব করেন সৈয়দ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি গাউসুল আজম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য শেখ সিরাজুল ইসলাম ও অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, ফুলতলা উপজেলা আমির মাওলানা আব্দুল আলীম মোল্লা, সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আলী আকবর মোড়ল, উপজেলা কর্মপরিষদ সদস্য ড. আজিজুল হক, ছাত্রশিবিরের খুলনা জেলা উত্তর এইচ আরডি সম্পাদক হুসাইন আহম্মেদ, জেলা পাঠাগার সম্পাদক বোরহান হোসেন, ফুলতলা থানা সভাপতি আব্দুর রহীম, ফুলতলা ইউনিয়ন আমির মাস্টার মফিজুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি হাফেজ আল আমীন প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com