জয়পুরহাট জেলা প্রতিনিধি,
জয়পুরহাটের কালাইয়ে বিএনপির অর্ধশতাধিক কর্মী সমর্থক জামায়াতে ইসলামী তে যোগদান করেছেন।
শনিবার (৮ নভেম্বর) বিকেল ৫টায় কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের বাসুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ফুল দিয়ে বরণ করে নেন জয়পুরহাট-০২ (কালাই ক্ষেতলাল আক্কেলপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী রাশেদুল আলম সবুজ।
বিএনপি কর্মী থেকে জামায়াতে যোগদান করা এক ব্যক্তি জানান, আগে অনেক দলের প্রতীক এ ভোট দিয়ে দেখেছি।
এবার জয়পুরহাট দুই আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী ছিল ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা তাকে কার্ড না দেওয়ায় আমরা জামায়াতে যোগদান করলাম।
এবিষয়ে জামায়াত মনোনীত প্রার্থী রাশেদুল আলম সবুজ জানান, বিএনপির কর্মী সমর্থকরা জামায়াত কে ভালোবেসে যোগদান করছেন আমি এতে আবেগে আপ্লুত। আগামী নির্বাচনে এদের সঙ্গে নিয়ে জয়পুরহাট দুই আসনসহ কোরআনের বাংলাদেশ গড়বো।
Leave a Reply