নাটোর জেলা প্রতিনিধি,
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলেই দেশের সংখ্যালঘুরা বার বার নির্যাতিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর চকপাড়ায় সনাতন ধম্বাবলীদের ১৬ প্রহরব্যাপী ধর্মীয় যঞ্জানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপির নেতা দুলু বলেন, ১৯৬২ সালের রায়টের সময় তার পিতা নাসির উদ্দিন তালুকদার এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষকে আশ্রয় দিয়ে রক্ষা করেছিলেন। তিনি নিজে ১৯৯৬ সালে এমপি হওয়ার পর থেকে ২০০৬ সাল পর্যন্ত সব বিপদে আপদে এলাকার হিন্দু সম্প্রদায়ের পাশে ছিলেন, এখনও আছেন। আগামীদিনে ক্ষমতায় গেলে বিএনপিই এলাকার হিন্দু সম্প্রদায়ের সুরক্ষার ব্যবস্থা করবে। দেশে একমাত্র বিএনপিই পারবে এলাকার হিন্দু সম্প্রদায়সহ দেশের সব সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা দিতে।
আরও পড়ুন: ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে আইনজীবীদের লংমার্চ
তিনি বলেন, নাটোরের অনেক সোনার দোকান লুট ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ে চাকুরিরত সংখ্যালঘু পরিবারের সুন্দরী নারীকে নাটোরের আওয়ামী ক্যাডাররা তাদের আমলে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আগামী সংসদ নির্বাচনে দেশের সব সংখ্যালঘু সম্প্রদায়কে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য এবং ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানান।
সনাতন ধম্বাবলী নেতা নিতাই কুমার ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওযাজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম ও শরিফুল ইসলাম বুলবুল প্রমুখ।
Leave a Reply