যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আন্তর্জাতিক ডেস্কঃ

ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্কের ইস্তাম্বুল প্রসিকিউটর অফিস।

তুরস্কের ইস্তাম্বুল শহরের শীর্ষ সরকারি কৌঁসুলির দপ্তর থেকে শুক্রবার (৭ নভেম্বর) এই পরোয়ানা জারি করা হয়েছে। খবর সিএনএন ও টাইমস অব ইন্ডিয়ার।

 

অভিযুক্তদের মধ্যে রয়েছেন- প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির।

তুরস্কের অভিযোগ, গাজায় ইসরায়েল যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তা ছিল পরিকল্পিত ও ধারাবাহিক গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধ।

আরও পড়ুন:
মুক্তি পেলেন বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট
বিবৃতিতে আরও বলা হয়, গাজায় তুরস্ক নির্মিত তুর্কি-ফিলিস্তিনি মৈত্রী হাসপাতালে ইসরায়েলি বিমান হামলার ঘটনাও তদন্তের আওতায় আনা হয়েছে।

 

গত বছর তুরস্ক দক্ষিণ আফ্রিকার সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে (আসিজি) ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা গণহত্যার মামলায় যোগ দিয়েছিল।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক শান্তি পরিকল্পনার অংশ হিসেবে ১০ অক্টোবর থেকে যুদ্ধবিধ্বস্ত গাজায় নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

তবে শুক্রবার পরোয়ানা জারির পরপরই এর নিন্দা জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদন সার এক প্রতিক্রিয়ায় বলেছেন, এই গ্রেফতারি পরোয়ানা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের ‘রাজনৈতিক প্রচারণার অংশ বা পিআর কৌশল’।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com