যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ব্রাহ্মণবাড়িয়া ৩০০ আসনেই আমরা দলের প্রার্থী চাই : রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া ৩০০ আসনেই আমরা দলের প্রার্থী চাই : রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি,

ব্যারিস্টার রুমিন ফারহানা।
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, অনেকগুলো আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক দল, দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছে ও ত্যাগ স্বীকার করেছে। বিএনপির সাথে অন্যান্য দলগুলোর জোট গঠনের কথা চলছে। জোটেরা যে আসনগুলো চেয়েছে সে আসনগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে। খুব তাড়াতাড়িই এই আসনগুলোতে প্রার্থী ঘোষণা করা হবে।

তিনি শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আশুগঞ্জ উপজেলা শাখার সংবর্ধনা ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমি জনগণের সাথে ছিলাম, আছি ও জনগণের সাথে থাকবো। আজ আমি যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি তার পেছনে আমার জনগণের অক্লান্ত পরিশ্রম, তাদের শ্রম, তাদের অর্থ ব্যয় রয়েছে। আমার নেতা-কর্মীরা আমাকে যে সিদ্ধান্ত দেবে, আমার ভোটাররা যে সিদ্ধান্ত দেবে, আমার সরাইল-আশুগঞ্জের জনগণ যে সিদ্ধান্ত দেবে, তার সাথে আমি থাকবো।’

তিনি বলেন, ‘আমরা ১৭ বছর কষ্ট করেছি, ৩০০ আসনেই আমরা দলের প্রার্থী চাই। দল যাকে মনোনয়ন দেবে নিশ্চয় তিনি যোগ্য হবেন। তবে একই সঙ্গে আমার নেতাকর্মীরা আমাকে যে অনুরোধ জানাবে, তাদের প্রাণের দাবি আমার শুনতে হবে।’

আশুগঞ্জ উপজেলা ওলামা দলের আহবায়ক গাজী মুফতি দেলোয়ার হোসেন বেলালীর সঞ্চালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আশুগঞ্জ উপজেলা শাখার সংবর্ধনা ও পরিচিতি সভায় সভাপতিত্ব করেন তারুয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. তোফাজ্জল হোসেন সাইমোল্লা। সংবর্ধনা ও পরিচিতি সভার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া ওলামা দলের আহবায়ক মাওলানা ইসহাক মিয়া। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ওলামা দলের সদস্য সচিব মাওলানা ইয়াহইয়া মাছউদ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com