যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হিরো আলম গ্রেফতার

হিরো আলম গ্রেফতার

বিনোদন ডেস্ক :

গ্রেফতার হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় শনিবার দুপুর দেড়টার দিকে তাকে বগুড়া থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার এসআই ফুয়াদ।

এসআই ফুয়াদ বলেন, হিরো আলমকে একটি ওয়ারেন্ট মামলায় তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে হিরো আলমের গ্রেফতারের পর এক প্রতিক্রিয়া তার প্রাক্তন স্ত্রী রিয়া গণমাধ্যমকে বলেন, ‘আমিও খবর শুনেছি। আমার সঙ্গে হওয়া অপরাধে বিচার চাই। বাধ্য হয়ে আমি আইনের কাছে গিয়েছি। আইনের প্রতি আমার আস্থা ও ভরসা রয়েছে।’

এর আগে রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে স্ত্রী রিয়া মনি মামলাটি করেন। এ মামলায় হিরো আলমের সঙ্গে আহসান হাবিব সেলিম নামের একজনকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

অভিযোগ নথিতে রিয়া উল্লেখা করেছেন, সম্প্রতি হিরো আলম ও তার মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরপর আলম অভিযোগকারীকে তালাক দেন। মীমাংসার লক্ষ্যে গত ২১ জুন রিয়ার পরিবার আলমকে হাতিরঝিল এলাকায় একটি বাসায় ডাকেন। সেই সময়ে হিরো আলমসহ ১০/১২ অজ্ঞাতনামা ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। পরে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে মারধর করে।

এই হামলায় বাদীর শরীরে জখম সৃষ্টি হয়। এ সময় রিয়ার গলায় থাকা ‘দেড় ভরি’ ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায় বলেও অভিযোগে করেছেন হিরো আলমের প্রাক্তন স্ত্রী। ভুক্তভোগির ওপর হামলার ঘটনার দুই দিন পর অথাৎ গত ২৩ জুন বাদী হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com