যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ইমাম-খতিবদের জাতীয় বেতনস্কেল অনুযায়ী বেতন-ভাতা দেওয়ার আহ্বান ধর্ম উপদেষ্টার

ইমাম-খতিবদের জাতীয় বেতনস্কেল অনুযায়ী বেতন-ভাতা দেওয়ার আহ্বান ধর্ম উপদেষ্টার

কুমিল্লাপ্রতিনিধি,
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন দেশে বেসরকারি মসজিদ কমিটিগুলোকে জাতীয় বেতনস্কেল অনুসারে ইমাম-খতিবদের বেতন-ভাতা দেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার সকালে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত ইমাম-খতিব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানটি আয়োজন করে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কুমিল্লা জেলা ও মহানগর কমিটি।

তিনি বলেন, দেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদের মধ্যে মাত্র ছয়টি সরকারি মসজিদ ছাড়া বাকিগুলো বেসরকারিভাবে পরিচালিত হয়। অনেক মসজিদ কমিটি ইমাম-খতিবদের ন্যায্য পারিশ্রমিক দিতে ব্যর্থ হয়, যা উদ্বেগজনক। তবে যারা সম্মান ও যৌক্তিক বেতন-ভাতা প্রদান করেন—তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ধর্ম উপদেষ্টা আরও জানান, ইমাম-খতিবদের মর্যাদা রক্ষা সমাজের সামগ্রিক সম্মানের সঙ্গেই সম্পর্কযুক্ত। তাদের স্বার্থ রক্ষায় মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা যুগোপযোগী করে চূড়ান্ত করা হয়েছে এবং শিগগিরই এর গেজেট প্রকাশ হবে।

ইমাম-খতিবদের কল্যাণে চলমান বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে ড. খালিদ বলেন, সরকার নির্মিত মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের একটি নীতিমালা রয়েছে। সেখানে ইমাম-খতিব ও খাদেমের বেতন অত্যন্ত অপ্রতুল। এ সরকারের সময়েই বেতন-ভাতা বৃদ্ধি করে মডেল মসজিদের একটি নতুন নীতিমালা প্রণয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া, উপদেষ্টা অসুস্থ, গরীব-দুস্থ ইমাম-খতিবদেরকে সহায়তার আশ্বাস দেন।

শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও কুমিল্লা মহানগর সভাপতি শায়খ আব্দুল্লাহ আল মামুন মোস্তফীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার। অন্যদের মধ্যে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী।

পরে উপদেষ্টা কুমিল্লার লাকসাম উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এবং মসজিদের উদ্বোধনী ফলক উন্মোচন করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com