যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আন্তর্জাতিক ক্রিকেটারের তিন বছরের জেল ফোন ছিনতাই করায়

আন্তর্জাতিক ক্রিকেটারের তিন বছরের জেল ফোন ছিনতাই করায়

ক্রীড়া ডেস্ক :

পাপুয়া নিউগিনির আন্তর্জাতিক ক্রিকেটার কিপলিন ডরিগাকে (৩০) তিন বছরের কারাদণ্ড দিয়েছে জার্সির আদালত। গত আগস্টে জার্সিতে এক নারীকে আক্রমণ করে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে দোষ স্বীকার করার পর শুক্রবার (২৮ নভেম্বর) তাকে এ সাজা দেওয়া হয়, আইটিভির খবরে এমনটাই জানানো হয়েছে।

২৫ আগস্ট ভোররাত পৌনে তিনটার দিকে সেন্ট হেলিয়ারের হিলারি স্ট্রিট দিয়ে হোটেলে ফিরছিলেন ডরিগা। ওই সময়ে পথচারী এক নারীকে দেখে তিনি তাকে ঘুষি মেরে ফেলে দেন এবং মোবাইল ফোন নিয়ে পালান। ওই নারীর আঘাতের মাত্রা কতটা ছিল, পুলিশ তা জানায়নি। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ডরিগাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

পরদিনই তার বিরুদ্ধে ডাকাতির আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। ২৭ আগস্ট আদালতে হাজির হয়ে ডরিগা দোষ স্বীকার করেন। এরপর ২৮ নভেম্বর রয়্যাল কোর্ট তাকে তিন বছরের কারাদণ্ড দেন।

জার্সি পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের ডিটেকটিভ সার্জেন্ট জিম ম্যাকগ্রানাহান তদন্ত দলের দ্রুততার প্রশংসা করে বলেন, “ঘটনার গুরুতর প্রকৃতিফ। রাতে একা থাকা এক নারীর ওপর অচেনা লোকের হামলা- বিষয়টি আমাদের অগ্রাধিকার ছিল। কয়েক দিনের মধ্যেই সন্দেহভাজনকে শনাক্ত, গ্রেপ্তার এবং চুরি হওয়া মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে।”

তিনি আরও বলেন, “নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।” ঘটনার সময় ডরিগা ডেনমার্ক ও কুয়েতের বিপক্ষে ম্যাচ খেলে ফেলেছিলেন। সপ্তাহের বাকি অংশে আরও ম্যাচ খেলার কথা ছিল তার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com