যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পরিবেশবান্ধব ভূমিকা রাখার আহ্বান গার্মেন্টস শিল্পকে পরিবেশ উপদেষ্টার

পরিবেশবান্ধব ভূমিকা রাখার আহ্বান গার্মেন্টস শিল্পকে পরিবেশ উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘বাংলাদেশের রফতানিমুখী শিল্প দেশের ব্র্যান্ডিং ও পরিচিতি গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্ববাজারে ‘মেড ইন বাংলাদেশ’ এখন মর্যাদার প্রতীক। এই সুনাম ধরে রাখতে গার্মেন্টস শিল্পকে পরিবেশবান্ধব উৎপাদন, শ্রম অধিকার সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনায় আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

সোমবার (১ নভেম্বর) পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫-এ (বিকেএমইএ) আয়োজিত ‘দ্য পটেনশিয়ালিটি অফ বাংলাদেশ আরএমজি সেক্টর: দ্য ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশ সচিবালয় থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘শ্রম আইন প্রতিপালন, নিরাপদ কর্মপরিবেশ, পানি ব্যবস্থাপনায় দক্ষতা এবং বর্জ্য ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করা এখন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার অন্যতম প্রধান শর্ত। পানির অপচয় কমিয়ে রিসাইক্লিংয়ে যেতে হবে। শিল্পবর্জ্য নদী-নালা দূষিত করলে তা দেশের পরিবেশ ও শিল্প— উভয়ের জন্যই হুমকি। কেউ এই বিধান ভঙ্গ করলে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের গার্মেন্টস খাত বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পরিবেশবান্ধব কারখানা সার্টিফাইডের অধিকারী, যা খাতটিকে টেকসই উন্নয়নের মানদণ্ডে উপনীত করেছে। দেশের সরকারি ভবনগুলোকে গ্রিন বিল্ডিংয়ে রূপান্তর করার মতো উদ্যোগে শিল্পখাতও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পরিবেশ উপদেষ্টা ইউরোপ ও যুক্তরাজ্যের পরিবেশগত নীতিমালা— বিশেষত প্লাস্টিক প্যাকেজিং ও সরবরাহ ব্যবস্থার মানদণ্ড— মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘বিশ্ববাজার দ্রুত পরিবর্তন হচ্ছে। গার্মেন্টস শিল্প এখনই প্রস্তুত না হলে প্রতিযোগিতায় এগিয়ে থাকা কঠিন হবে।’

অনুষ্ঠানে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেমসহ অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com