যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজার ভোটকে বিলম্বিত করতে কয়েকটি দল ষড়যন্ত্র করছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার ভোটকে বিলম্বিত করতে কয়েকটি দল ষড়যন্ত্র করছে: সালাহউদ্দিন আহমদ

শাহা জামান সিরাজী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যে দলগুলো পিআরের কথা বলেছিল তারা আজ মাঠে নেই। গণতন্ত্র পুনরুদ্ধার করতে জনগণকে ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। রক্ত দানের মধ্য দিয়ে গণতন্ত্র মুক্ত হয়েছে। আমরা মুক্ত হয়েছি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ১৪ বছর পর কক্সবাজারের নিজ নির্বাচনী এলাকা চকরিয়ায় জনসংযোগকালে এসব কথা বলেন তিনি।

 

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা আমাদের ভোটাধিকার ফিরে পেয়েছি, কিন্তু প্রয়োগ করতে পারিনি। ভোটকে বিলম্বিত করতে কয়েকটি দল ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, এ দেশের গণতন্ত্রের প্রতীক ধানের শীষ। উন্নয়নের প্রতীক ধানের শীষ। আমি এই ধানের শীষে আপনাদের ভোট চাই।

তিনি আরও বলেন, এ দেশের শান্তি-শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই। এ দেশে গণতন্ত্রের মার্কা ধানের শীষ, গণতন্ত্রের দল বিএনপি।

গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া। তিনি আজ অসুস্থ। তাকে জেলখানায় আটকে রাখা হয়েছিল, কিন্তু আপস করেননি। তিনি এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং লড়াই-সংগ্রাম করে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন।

 

এর আগে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ চকরিয়া উপজেলার খুটাখালীর পীর সাহব মৌলানা আব্দুল হাইয়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন।

প্রসঙ্গত, ২০০১ সালে কক্সবাজার-১ (চকরিয়া, পেকুয়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সালাহউদ্দিন আহমদ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com