নিজস্ব প্রতিবেদক;
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর শ্যামলীতে নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, শুধু বিএনপি ও তার অঙ্গ সংগঠন নয়, সারা দেশের সাধারণ মানুষ গভীর মনবেদনা নিয়ে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন।
তিনি আরও বলেন, যে যার অবস্থান থেকে সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।
দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস: তারেক রহমান
বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বহু ষড়যন্ত্র করে বেগম খালেদা জিয়াকে দেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে তিনি দৃঢ় মনোবল ও সাহস নিয়ে সব সময় মানুষের পাশে ছিলেন।
তিনি বলেন, দেশের গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বেগম জিয়া যে আপসহীন ভূমিকা রেখেছেন, তা বৃথা যাবে না।
Leave a Reply