যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

টঙ্গীর তুরাগ তীরে দোয়ার মাধ্যমে শেষ হলো জোড় ইজতেমা

টঙ্গীর তুরাগ তীরে দোয়ার মাধ্যমে শেষ হলো জোড় ইজতেমা

ধর্ম ও জীবন
দোয়ার মাধ্যমে শেষ হলো তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের অধীনে আয়োজিত পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। দোয়ায় অংশ নেন প্রায় আড়াই লক্ষাধিক মুসল্লি।

টঙ্গীর তুরাগ তীরে দোয়ার মাধ্যমে শেষ হলো তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের অধীনে আয়োজিত পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। ছবি: মুফতি জাকারিয়া হারুন
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৮টা ৫১ মিনিটে দোয়া শুরু হয়ে ৯টা ১৩ মিনিটে শেষ হয়। দোয়া পরিচালনা করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, এবারের জোড়ে ২৭টি দেশ থেকে ৭৩২ জন বিদেশি মেহমান অংশগ্রহণ করেছেন। জোড় ইজতেমা চলাকালে মোট ৬ মুসল্লির মৃত্যু হয়েছে।
দোয়া শেষে কয়েক হাজার চিল্লার জামাত ও তিন চিল্লার জামাত আগামী ২ থেকে ৪ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য খুরুজের জোড়ের প্রস্তুতির জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যান। বাকি মুসল্লিরা মোকামি কাজ ও আনেওয়ালা জোড়ের মেহনত নিয়ে নিজ নিজ মহল্লায় ফিরে যান।

এদিকে সরকারি সিদ্ধান্ত মোতাবেক আসন্ন জাতীয় নির্বাচনের পর টঙ্গী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com