শাহজালাল টাঙ্গাইল জেলা প্রতিনিধি।
★ ডাক্তার নাজমুল হোসাইন স্যারের বাড়ি সখিপুর উপজেলার শোলাপ্রতিমা গ্রামে।
তাঁর বাবার নাম মোঃ লিয়াকত আলী। ডাক্তার নাজমুল স্যার বর্তমানে সখিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বসবাস করছেন। তাঁর স্ত্রী শামীমা আহমেদ রিনা সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসার।
★ নাজমুল হোসাইন স্যার ১৯৯০ সালে সখিপুর পিএম পাইলট মডেল উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, তৎকালীন মুজিব কলেজ (বর্তমানে সখিপুর সরকারি কলেজ) থেকে ১৯৯২ সালে কৃতিত্বের সঙ্গে এইচএসসি এরপর শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশাল থেকে এমবিবিএস পাস করেন। ২০১০ সালে পোস্ট গ্রেজুয়েশন ডিগ্রি লাভ করে। ২৪তম বিসিএসে উত্তীর্ণ হয়ে
২০০৫ সালের ২ জুলাই ঝালকাঠি জেলায় মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। এরপর দীর্ঘ সময় সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে সেবা দিয়েছেন। ২০১৯ সালে তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। এরপর ২০২৫ সালে তিনি সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পান। দীর্ঘদিন ধরে তিনি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত রয়েছেন। তিনি মূলত শিশুরোগ বিশেষজ্ঞ।
★ ডা. নাজমুল হোসাইন স্যার আমাদের সখিপুরের সন্তান। তিনি আমাদের গর্ব। সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় স্যার কে অভিনন্দন জানাচ্ছি।।।
Leave a Reply