শিরোনাম :
ঢাকাস্থ তাড়াইল বিএন পি ঐক্য ফোরাম এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা। লামায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র সহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার আটোয়ারীতে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ও জরিমানা  চট্টগ্রামের সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পরিকল্পিত অগ্নিকাণ্ড- ডিআইজি মৌলভীবাজারে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত মৌলভীবাজারে দুইশ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত  পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আটক ১ রাজধানীর রিক্সা-ভ্যান-অটোচালকদের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কিশোরগঞ্জ-১ বিএনপির মনোনয়ন না পেয়ে দুই নেতার বিক্ষোভ, সভাপতির কুশপুতুল দাহ

কিশোরগঞ্জ-১ বিএনপির মনোনয়ন না পেয়ে দুই নেতার বিক্ষোভ, সভাপতির কুশপুতুল দাহ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে মনোনয়নবঞ্চিত দুই নেতার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) রাতে জেলা শহরের কালিবাড়ী মোড় থেকে বিএনপির একাংশের উদ্যোগে সাবেক সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নু ও সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেলের নেতৃত্বে মিছিলটি শুরু হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডে রেজাউল করিম খান চুন্নুর ব্যক্তিগত কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে জেলা সভাপতি মো. শরীফুল আলমের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এসময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল হুসাইন ও সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।
জানা গেছে, রেজাউল করিম খান চুন্নু ও খালেদ সাইফুল্লাহ সোহেল দীর্ঘদিন ধরে মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে কাজ করছিলেন। কিন্তু গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সারাদেশের ৩৬টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন পান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। প্রার্থী ঘোষণার পরই এই আসনে বিরোধ তৈরি হয়।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নু বলেন, কিশোরগঞ্জ–১ আসনে ঘোষিত বিএনপি প্রার্থী ও জেলা সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম নৈতিকভাবে দুর্বল। যেনতেনভাবে মনোনয়ন পেলেও তিনি মানুষের সমর্থন আদায় করতে পারবেন না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com