চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা-সিজেকেএসের ব্যবস্থাপনায় শুরু হচ্ছে স্কুল সাঁতার প্রতিযোগিতা। আগামী ২৭ ডিসেম্বর সিজেকেএস সুইমিংপুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিজেকেএস।
জানা যায়, স্কুল সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী চট্টগ্রাম জেলার স্কুলসমূহকে আগামী ২১ ডিসেম্বরের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে স্কুলের প্যাডে সম্মতিপত্র প্রদান করতে হবে। পৃথক তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তারমধ্যে ‘ক’ বিভাগে ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণি, ‘খ’ বিভাগে অষ্টম থেকে নবম শ্রেণি ও ‘গ’ বিভাগে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
এর আগে, সিজেকেএস সাঁতার উপকমিটির চেয়ারম্যান ইবেন মীরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সাঁতার উপকমিটির ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান সাগর, সম্পাদক আছলাম মোর্শেদ, যুগ্ম সম্পাদক ইমরান এমি, সদস্য সালেহ ইনতেসার ও নয়ন দে।
Leave a Reply