শিরোনাম :
ঢাকাস্থ তাড়াইল বিএন পি ঐক্য ফোরাম এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা। লামায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র সহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার আটোয়ারীতে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ও জরিমানা  চট্টগ্রামের সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পরিকল্পিত অগ্নিকাণ্ড- ডিআইজি মৌলভীবাজারে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত মৌলভীবাজারে দুইশ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত  পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আটক ১ রাজধানীর রিক্সা-ভ্যান-অটোচালকদের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নীলফামারীবিদেশে শ্রমিকরা প্রশিক্ষণ ও শিক্ষার অভাবে কম বেতনে চাকরি করে: উপদেষ্টা

নীলফামারীবিদেশে শ্রমিকরা প্রশিক্ষণ ও শিক্ষার অভাবে কম বেতনে চাকরি করে: উপদেষ্টা

নীলফামারী জেলা প্রতিনিধি,

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশি শ্রমিকরা ভাষার অজ্ঞতা, সঠিক প্রশিক্ষণ ও যথাযথ শিক্ষার অভাবে তুলনামূলক কম বেতনে চাকরি করে।

রোববার নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুরা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বেশি টাকা দিয়ে বিদেশে গিয়ে কমমূল্যে এসব শ্রমিকরা তাদের শ্রম দিয়ে থাকে।

প্রবাসীদের অবস্থা তুলে ধরে তিনি বলেন, আমি দেখেছি কাতারে একটা এয়ারপোর্টে দু’জন ব্যক্তি কাজ করছেন— একজন বাংলাদেশি, আরেকজন ভারতীয়। তারা উভয়ে একই কাজ করলেও বাংলাদেশের মানুষটির বেতন ভারতীয় ব্যক্তির বেতনের তুলনায় কম। কারণ, অন্যান্য দেশের কর্মীদের বেতন বাংলাদেশিদের তুলনায় তিনগুণ। কারণ, তারা সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছে।

প্রবাসীদের দুরাবস্থার কথা উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, নেপাল থেকে মালেশিয়াতে একজন কর্মী যায় ১ লাখ ২৫ হাজার টাকায়; আমাদের এখান থেকে যায় তিন লাখ ৭৫ হাজার টাকায়। একই কাজের জন্য একই বেতনে।

তিনি বলেন, উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি— এসব কারণে প্রবাসীদের উল্লেখযোগ্য একটা অংশ শুধু বেইস লেভেলের কাজে থেকে কর্মসংস্থানে নিয়োজিত থাকে। দেশে আমাদের যে ম্যানপাওয়ার এজেন্ট আছে, তাদের প্রতারণার শিকার হয় এসব মেহনতি মানুষ। এই মানুষগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা আমরা নিতে পারিনি।

 

এসময় উপদেষ্টা তার স্মৃতি বিজড়িত বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীজনদের সঙ্গে সভায় নানা ধরনের স্মৃতিচারণ করেন।

মাদকের প্রতি শিক্ষার্থী এবং অভিভাবককে সজাগ থাকার কথা উল্লেখ করে উপদেষ্টা জানান, মাদক একটি ওয়ানওয়ে জার্নি। এটি দিয়ে ঢোকা যায়, বের হওয়া যায় না। এ পথে ঢুকলে ফেরার কোনো রাস্তা নেই। কাজেই আগেই সাবধান হতে হবে। অভিভাবকদের অনুরোধ করবো— আপনাদের সন্তানদের সময় দিন। পরিবারে সময় না দিলে সন্তানদের বিপথে যাওয়ার আশঙ্কা বাড়বে।

বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা জামান তন্বী, মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com