শিরোনাম :
ঢাকাস্থ তাড়াইল বিএন পি ঐক্য ফোরাম এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা। লামায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র সহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার আটোয়ারীতে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ও জরিমানা  চট্টগ্রামের সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পরিকল্পিত অগ্নিকাণ্ড- ডিআইজি মৌলভীবাজারে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত মৌলভীবাজারে দুইশ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত  পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আটক ১ রাজধানীর রিক্সা-ভ্যান-অটোচালকদের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রায় শেষ ক্রিকেট অধ্যায়, রাজনীতির পথ এখনও বাকি: সাকিব

প্রায় শেষ ক্রিকেট অধ্যায়, রাজনীতির পথ এখনও বাকি: সাকিব

ক্রীড়া ডেস্ক :

গত বছরের ভারতের বিপক্ষে সিরিজে বাংলাদেশ জাতীয় দলের হয়ে শেষবার খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর দেশের রাজনৈতিক পরিবর্তনের কারণে বাইরে রয়েছেন একসময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার। আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য হওয়াকে কেন্দ্র করে তিনি ব্যাপক আলোচনা-সমালোচনায় পড়েন। সরকার পরিবর্তনের পর দেশ ফেরার সাহস পাননি তিনি, ফলে বিদেশের বিভিন্ন লিগেই ব্যস্ত সময় কাটাচ্ছেন।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব জানান, এখনো তিনি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। তার পরিকল্পনা বাংলাদেশে ফিরে একটি হোম সিরিজে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই খেলবেন এবং এরপর অবসর নেবেন।

সাকিব আল হাসান বলেন, ‘আনুষ্ঠানিকভাবে আমি এখনও অবসর নেইনি। ফলে আমি প্রথমবার এই ব্যাপারে মুখ খুলতে যাচ্ছি। আমার প্ল্যান হচ্ছে বাংলাদেশে ফিরে গিয়ে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলা, টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি তিন ফরম্যাটে এবং অবসর নেওয়া। এটাই আমার প্ল্যান। একটি সিরিজ খেলেই তিন ফরম্যাট থেকে অবসরে যেতে চাই। এটাই আমি চাই।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় ক্রিকেট ক্যারিয়ারের অধ্যায় প্রায় শেষ। তবে রাজনীতির পথ এখনও বাকি। বাংলাদেশের মানুষ ও মাগুরাবাসীর জন্য কাজ করাই আমার ইচ্ছা ছিল এবং আছে। দেখা যাক, আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান।’

শেষ সিরিজে ভালো খেললে কি সিদ্ধান্ত বদলাবেন, এমন প্রশ্নে সাকিব স্পষ্ট জানিয়ে দেন, তিনি আগের কথা থেকে সরে আসবেন না। ‘না একদমই না। প্লেয়াররা কোনো কথা বললে নিজেদের কথায় অটল থাকাটা জরুরি। দ্রুত নিজেদের কথা বদলে ফেলে না কেউ। আমি খারাপ খেলি বা ভালো খেলি ব্যাপার না। পরের সিরিজে আমি খারাপও করতে পারি। আমার ইচ্ছা হচ্ছে সমর্থকদের কিছু ফিরিয়ে দেওয়া যারা সবসময় আমাকে সমর্থন করে গেছে। একটি হোম সিরিজ খেলে তিন ফরম্যাটের, আমি বিদায় জানাতে চাই।’

বাংলাদেশে ‘স্বাভাবিক জীবন’ নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, ‘আসলে আমি স্বাভাবিক জীবন (নরমাল লাইফ) চাইনি কখনও। আমি সেখানে স্বাভাবিক জীবনেই ছিলাম। অনেক বেশি বন্ধু কোনোকালেই আমার ছিল না। আমি বোর্ডিং স্কুলে পড়াশোনা করেছি। আমি যখন অনূর্ধ্ব-১৫ ক্রিকেট খেলি, আমার কোচ বলেছিলেন তুমি একদম জাতীয় দলে খেলবে। তখন কিন্তু বন্ধুদের সাথে ঘুরতে যেতে বাইরে গিয়ে রেস্টুরেন্টে খেতে পারবে না। এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। ফলে আমি সেভাবেই নিজেকে প্রস্তুত করেছি। ফলে আমার লাইফ সেখানে (বাংলাদেশে) নরমালই ছিল। বিশেষ করে যখন আমার বাড়িতে (মাগুরায়) যেতাম, একদম স্বাভাবিক জীবন ছিল। সেখানে বাইরে যেতাম, তারা আমাকে বলত, এই ফয়সাল এখানে এসো। এ কারণেই মাগুরাকে অনেক পছন্দ করতাম।’

বর্তমানে নিউইয়র্কে সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন সাকিব। সেখানে নিজের মতো করে সময় কাটানোর স্বাধীনতাই তাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। ‘নিউইয়র্কে আমার সময়টা ভালোই কাটছে। আমি যদি অনেকের সাথে থাকতে চাই অনেক বাংলাদেশির সাথে, চাইলে পারি, একা থাকতে চাইলে সেটাও পারি। এটাই বড় ব্যাপার।’

দেশে ফেরার ব্যাপারে তিনি দৃঢ় প্রতিজ্ঞ- ‘অবশ্যই ফিরতে চাই। আমি বাংলাদেশের ছেলে। আমি বাংলাদেশে ফিরে যাব।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com