শিরোনাম :
ঢাকাস্থ তাড়াইল বিএন পি ঐক্য ফোরাম এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা। লামায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র সহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার আটোয়ারীতে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ও জরিমানা  চট্টগ্রামের সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পরিকল্পিত অগ্নিকাণ্ড- ডিআইজি মৌলভীবাজারে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত মৌলভীবাজারে দুইশ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত  পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আটক ১ রাজধানীর রিক্সা-ভ্যান-অটোচালকদের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদপুর–৪ এ জামায়াত–খেলাফত–ইসলামী আন্দোলনের ঐক্য ঘোষণা

ফরিদপুর–৪ এ জামায়াত–খেলাফত–ইসলামী আন্দোলনের ঐক্য ঘোষণা

 

ফরিদপুরস জেলা প্রতিনিধি,

ফরিদপুর–৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনে এক অভূতপূর্ব রাজনৈতিক সমন্বয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের তিন সংসদ সদস্য প্রার্থী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন। জোটভুক্ত দলগুলোর সিদ্ধান্ত অনুযায়ী যাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে—তার পক্ষেই সবাই কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

 

মাওলানা মো. সরোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, প্রতীক: দাঁড়িপাল্লা

আলহাজ্জ মাওলানা মিজানুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস, প্রতীক: রিকশা

আলহাজ্জ মাওলানা ইসহাক চোকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ, প্রতীক: হাতপাখা

প্রত্যেকেই নিজ নিজ দলের পক্ষ থেকে ফরিদপুর–৪ আসনে আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৫টায় সদরপুর উপজেলার বেপারীবাড়ি মোড়ে খেলাফত মজলিস উপজেলা কার্যালয়ে ৮-দলীয় জোটের লিয়াজোঁ কমিটি গঠন বিষয়ক সভায় তিন প্রার্থী একসঙ্গে অংশ নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার ঘোষণা দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতি মুহাম্মদ জাকির হুসাইন ফরিদী, সভাপতি মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশীদ।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সদরপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই ঐক্যঘোষণাকে আসন্ন নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com