শিরোনাম :
ঢাকাস্থ তাড়াইল বিএন পি ঐক্য ফোরাম এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা। লামায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র সহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার আটোয়ারীতে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ও জরিমানা  চট্টগ্রামের সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পরিকল্পিত অগ্নিকাণ্ড- ডিআইজি মৌলভীবাজারে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত মৌলভীবাজারে দুইশ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত  পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আটক ১ রাজধানীর রিক্সা-ভ্যান-অটোচালকদের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বড় সিদ্ধান্তের ঘোষণা দিলেন নেইমার

বড় সিদ্ধান্তের ঘোষণা দিলেন নেইমার

ক্রীড়া ডেস্ক

শৈশবের ক্লাবে ফিরে নেইমারের স্বপ্ন ছিল, নিয়মিত মাঠে নামবেন, গোল করবেন, দলকে জেতাবেন। কিন্তু তার ক্যারিয়ারের সঙ্গী হয়ে যাওয়া দুর্ভাগ্যজনক চোট কি আর সে স্বপ্ন সহজে পূরণ করতে দিত! শেষ পর্যন্ত সব বাধা পেরিয়েই সান্তোসকে অবনমন থেকে রক্ষা করলেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

ব্রাজিলের সিরি ‘আ’ লিগের শেষ রাউন্ডে ক্রইজেইরোকে ৩-০ গোলে হারিয়েছে সান্তোস। এই জয়ে ৩৮ ম্যাচ শেষে ৪৭ পয়েন্ট নিয়ে তালিকার ১২ নম্বরে থেকে মৌসুম শেষ করেছে দলটি। অবনমন-জোনে থাকা সিয়েরা স্পোর্টিং ক্লাবের চেয়ে ৪ পয়েন্ট বেশি থাকায় নিশ্চিত হয়েছে, সান্তোসের অবনমন হচ্ছে না।

ম্যাচ শেষে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড জানান, ‘আমি এ জন্যই এসেছি, যতটা সম্ভব সাহায্য করতে। আমার জন্য সবশেষ কয়েক সপ্তাহ কঠিন ছিল। যারা আমার পাশে ছিল, তাদের প্রতি কৃতজ্ঞ। তারা না থাকলে, এই চোটাক্রান্ত হাঁটুর কারণে আমি এই ম্যাচগুলো খেলতে পারতাম না। এখন আমার বিশ্রাম প্রয়োজন এবং তারপর হাঁটুর সার্জারি হবে।’

২০২৬ বিশ্বকাপ নিয়ে নেইমারের আত্মবিশ্বাস এখনো কমেনি। তিনি আশা করছেন, পুরোপুরি ফিট হয়ে ব্রাজিলের স্কোয়াডে জায়গা পাবেন। তবে কোচ কার্লো আনচেলোত্তি আগেই জানিয়ে দিয়েছেন- দলে সুযোগ পাবেন কেবল শতভাগ ফিট খেলোয়াড়রাই।

অন্যদিকে, আগে থেকেই নিশ্চিত হয়েছে লিগ চ্যাম্পিয়ন। সিয়েরাকে ১-০ গোলে হারিয়ে নবমবারের মতো ব্রাজিলের সিরি ‘আ’ শিরোপা জিতেছে ফ্লামেঙ্গো। গত মাসেই তারা কোপা লিবার্তাদোরেস জিতে মহাদেশীয় শ্রেষ্ঠত্বও অর্জন করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com