শিরোনাম :
ঢাকাস্থ তাড়াইল বিএন পি ঐক্য ফোরাম এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা। লামায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র সহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার আটোয়ারীতে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ও জরিমানা  চট্টগ্রামের সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পরিকল্পিত অগ্নিকাণ্ড- ডিআইজি মৌলভীবাজারে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত মৌলভীবাজারে দুইশ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত  পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আটক ১ রাজধানীর রিক্সা-ভ্যান-অটোচালকদের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশ টেস্ট খেলতে পারে অস্ট্রেলিয়ায় নতুন ভেন্যুতে

বাংলাদেশ টেস্ট খেলতে পারে অস্ট্রেলিয়ায় নতুন ভেন্যুতে

ক্রীড়া ডেস্ক :

টেস্ট মর্যাদা পাওয়ার পর এখন পর্যন্ত একবারই অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট খেলার সুযোগ হয়েছিল বাংলাদেশ দলের ২০০৩ সালে। মেলবোর্ন বা অ্যাডিলেডের মতো বড় ভেন্যু নয়, সেই সিরিজ হয়েছিল ডারউইন ও কেয়ার্নসে। প্রায় ২২ বছর পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ, আর এবারও হতে পারে নতুন ভেন্যুর অভিষেক।

২০২৬ সালের অগাস্টে অস্ট্রেলিয়ায় দুই টেস্ট খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ান গ্রীষ্ম শুরুর আগে হওয়ায় দেশের বড় ভেন্যুগুলো পাওয়া কঠিন। তাই ক্রিকেট অস্ট্রেলিয়া ভাবছে কুইন্সল্যান্ডের ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনাকে দেশের ১২তম টেস্ট ভেন্যু করার কথা। তবে ভেন্যু এখনো চূড়ান্ত নয়।

রিফ অ্যারেনার পাশাপাশি আগের মতো ডারউইন ও কেয়ার্নসও আলোচনায় আছে। নতুন করে টাউনসভিলও রয়েছে বিকল্প তালিকায়। উত্তর অস্ট্রেলিয়ার উষ্ণ আবহাওয়ার কারণে সারা বছরই সেখানে ক্রিকেট আয়োজন সম্ভব, তাই একাধিক বিকল্প ভেন্যু বিবেচনা করছে সিএ।

ক্রিকেট নর্দার্ন টেরিটরির প্রধান নির্বাহী গ্যাভিন ডোভি জানিয়েছেন, তিনি আশাবাদী যে ডারউইন একটি ম্যাচ পাবে।

এদিকে ২০২৬–২৭ মৌসুমটা অস্ট্রেলিয়ার জন্য ব্যতিক্রমী। নিয়মিত গ্রীষ্মে মাত্র চারটি টেস্ট নির্ধারিত হয়েছে- নিউজিল্যান্ডের বিপক্ষে পার্থ, অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে। এরপর ২০২৭ সালের মার্চে এমসিজিতে ইংল্যান্ডের বিপক্ষে বিশেষ এক টেস্ট হবে ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উদযাপনে। এর ফলে প্রায় ৫০ বছর পর ব্রিসবেনের গ্যাবায় কোনো টেস্ট হচ্ছে না।

গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই বছরের সাদা বলের সিরিজের একটি ম্যাচ আয়োজন করেছে। ডারউইন, কেয়ার্নস ও ম্যাকাই- তিনটিতেই ছিল দর্শকপূর্ণ স্টেডিয়াম। ম্যাকাই ভেন্যুটি উন্নয়নের জন্য রাজ্য সরকার থেকে ২ কোটি ডলার তহবিল পেয়েছে। এখানে এর আগে অস্ট্রেলিয়া নারী দলের আন্তর্জাতিক ম্যাচও অনুষ্ঠিত হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com