শিরোনাম :
একগুচ্ছ প্রস্তাব ব্যবসায়ীদের শিল্প খাত বাঁচাতে গভর্নরের কাছে নানা আয়োজনে পঞ্চগড়ে আর্ন্তজাতিক নার্স দিবস পালিত সিংগাইর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন লালমাইয়ে কিশোর – কিশোরী ক্লাবের বার্ষিক ক্র‍ীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মৌলভীবাজারে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবী প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম কাউয়াদিঘী হাওর পরিদর্শনে মৌলভীবাজার জেলা প্রশাসক
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চিকিৎসকদের সেবায় মনোনিবেশ করতে হবে’

চিকিৎসকদের সেবায় মনোনিবেশ করতে হবে’

নিজস্ব প্রতিবেদক :

সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রেখে জনগণের সর্বোচ্চ ও গুণগত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।

শুক্রবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য উপদেষ্টা এ আহ্বান জানান।

সভায় নুরজাহান বেগম বলেন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্ট্রোকসহ সব ধরনের রোগ প্রতিরোধে গুরুত্ব দিতে হবে। বর্তমানে এসডিজির লক্ষ্যমাত্রা হতে আমরা পিছিয়ে আছি। পরিবার পরিকল্পনা নিয়ন্ত্রণের জায়গায় আমরা পিছিয়ে গেছি। জন্মহার ২ থেকে প্রায় ২.৪ হয়ে গেছে। শিশু মৃত্যুর হার ও মাতৃমৃত্যুর হার বেড়ে গেছে। কাজেই রোগ প্রতিরোধে গাফিলতি করলে পুরো চট্টগ্রাম কিংবা দেশটাকেই হাসপাতাল বানানো হলেও স্বাস্থ্যখাতে উন্নতি হবে না, তাই চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে আমাদের সবাইকে গুরুত্ব দিতে হবে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের সভাপতিত্বে ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আনিসুল আউয়ালের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. ওমর ফারুক ইউসুফ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ হাসানুজ্জামান, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারেক নুরুদ্দিন, বার্ণ ও প্লাস্টিক ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. রফিক উদ্দিন আহমেদ এবং শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর।

সভায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন নির্মিতব্য বার্ন ইউনিট ও শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট এর অর্থায়নে হৃদরোগ বিভাগের আধুনিকায়ন প্রকল্পের প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

এর আগে স্বাস্থ্য উপদেষ্টা চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com