শিরোনাম :
পটুয়াখালী রমজানজুড়ে হাসপাতালে রোগীর স্বজনদের সেহরি খাওয়াবেন যুবদল নেতা মাদারীপুর রমজানে খাদ্যের দাম বৃদ্ধি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা পঞ্চগড়ের বোদা’য় টিসিবির তেলের কার্টুনে মিলল পানিভর্তি বোতল। নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানানোর ঘটনায় ৫ কর্মী গ্রেফতার ফরিদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন নারায়ণগঞ্জে মূল্য তালিকা না থাকায় তিন দোকানিকে জরিমানা সচিবালয়ে থানার ওসির ফোন যেন মন্ত্রীর কাছে না আসে: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী পবিত্র রমজানে পণ্য মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ইশরাক হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কার্যক্রম শুরুর ঘোষণা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বেনাপোল যশোরে দুই যুবকের অপমৃত্যু

বেনাপোল যশোরে দুই যুবকের অপমৃত্যু

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল ও ঝিকরগাছায় দুই পৃথক ঘটনায় ২ যুবকের অপমৃত্যু হয়েছে। গ্যাস ট্যাবলেট সেবনের পর চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু ও অপরটি আত্মহত্যার ঘটনা।

পুলিশ জানায়, যশোরের বেনাপোল এলাকায় গ্যাস ট্যাবলেট সেবন করে চিকিৎসাধীন অবস্থায় জিহাদী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি বেনাপোল পোর্ট থানার পুড়াবাড়ী নারানপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকালে পরিবারের সদস্যরা তাকে মাদক সেবনে বাধা দিলে অভিমান করে নিজ শয়নকক্ষ থেকে গ্যাস ট্যাবলেট সেবন করেন তিনি। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে দ্রুত নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

পরবর্তীতে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সোয়া ১২টার দিকে তিনি মারা যান।

অপর ঘটনাটি ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর পূর্বপাড়ায় রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আব্দুল্লাহ আল মামুন (২৬) নামে অপর যুবক। সোমবার বিকালে নিজ বসতঘরের শয়নকক্ষে বাঁশের আঁড়ার সঙ্গে রশি বেঁধে তিনি আত্মহত্যা করেন।

পারিবারিক সূত্র জানায়, প্রায় পাঁচ মাস আগে আল মামুনের সঙ্গে তার স্ত্রী বৃষ্টি খাতুনের বিবাহবিচ্ছেদ হয়। গত ১০ জানুয়ারি তার সাবেক স্ত্রীর অন্যত্র বিয়ে হয়। ওই বিয়ের সংবাদে মানসিকভাবে ভেঙে পড়েন আল মামুন এবং বিভিন্ন সময় আত্মহত্যার কথা বলতেন।

ধারণা করা হচ্ছে, মানসিক চাপ থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

পুলিশ জানিয়েছে, উভয় ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com