শিরোনাম :
পটুয়াখালী রমজানজুড়ে হাসপাতালে রোগীর স্বজনদের সেহরি খাওয়াবেন যুবদল নেতা মাদারীপুর রমজানে খাদ্যের দাম বৃদ্ধি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা পঞ্চগড়ের বোদা’য় টিসিবির তেলের কার্টুনে মিলল পানিভর্তি বোতল। নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানানোর ঘটনায় ৫ কর্মী গ্রেফতার ফরিদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন নারায়ণগঞ্জে মূল্য তালিকা না থাকায় তিন দোকানিকে জরিমানা সচিবালয়ে থানার ওসির ফোন যেন মন্ত্রীর কাছে না আসে: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী পবিত্র রমজানে পণ্য মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ইশরাক হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কার্যক্রম শুরুর ঘোষণা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

পাবনা প্রতিনিধি

পাবনার সুজানগরে গরু চোর সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোররাত ৫টার দিকে সুজানগর উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত যুবক সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর এলাকার আব্দুল মতিন শেখের ছেলে। পেশায় তিনি কাঠমিস্ত্রি ও ভ্যানচালক ছিলেন।

সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক ৪টার দিকে সাগরসহ আরও দুই-তিনজন ওই এলাকার নজরুল ইসলামের বাড়ির আশপাশে ঘোরাঘুরি করছিলেন। গরু চুরি করতে এসেছে এমন সন্দেহে বাড়ির মালিকের ছেলে মনিরুল ইসলাম চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জড়ো হয়। একপর্যায়ে সাগরকে আটক করে মারধর করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে অর্ধশতাধিক গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মাথা ও পায়ের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সহকারী পুলিশ সুপার সাদিক আহমদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গরু চুরির সন্দেহে তাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইন হাতে তুলে নেওয়া দণ্ডনীয় অপরাধ, এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

উল্লেখ্য, পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নসহ আশপাশের এলাকায় গত দেড় বছরে শতাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনার প্রতিকারের দাবিতে সম্প্রতি এলাকাবাসী সড়ক অবরোধ ও মানববন্ধনও করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com