শিরোনাম :
যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী যারা গবেষণায় সফলতা অর্জন করবে, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জীর নিবন্ধন আছে কিনা জানতে চায় বার কাউন্সিল গাইবান্ধায় শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ইউনিয়নভিত্তিক উন্নয়ন তালিকা তৈরির নির্দেশ দিলেন নাসের রহমান এমপি পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গাইবান্ধার সাঘাটায় জমির টপ সয়েল কাটায় ৫০ হাজার টাকা জরিমানায় ভ্রাম্যমাণ

গাইবান্ধার সাঘাটায় জমির টপ সয়েল কাটায় ৫০ হাজার টাকা জরিমানায় ভ্রাম্যমাণ

 

মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধার সাঘাটায় জমির টপ সয়েল কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গাইবান্ধার সাঘাটা উপজেলার ডিমলা পদুমশহর এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি (টপ সয়েল) কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে লাল মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপজেলার ডিমলা পদুমশহর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাঘাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষি জমির উর্বরতা নষ্ট করে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় জমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) কেটে নেওয়ার সত্যতা পাওয়া যায়।

এ অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তি লাল মিয়াকে তাৎক্ষণিকভাবে দোষী সাব্যস্ত করে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত বলেন, কৃষি জমির টপ সয়েল কাটা সম্পূর্ণ অবৈধ এবং এতে জমির উৎপাদন ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কৃষি জমি রক্ষা ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটার কারণে ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছিল।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com